শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

পূবাইল আদর্শ কলেজে যুব সমাবেশ

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার বাঁচতে শেখার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পুবাইল আদর্শ কলেজ গাজীপুর এ মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযান বিষয়ক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁচতে শেখার  প্রজেক্ট অফিসার মৌলুদা পারভীন এর সভাপতিত্বে উক্ত যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুবাইল আদর্শ কলেজ গাজীপুর এর সম্মানিত অধ্যক্ষ জনাব মো: কইয়ুম খান এছাড়া বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন মো: আবুল হাসনাত, উপধ্যক্ষ, সাবিনা হক, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস। পুবাইল আদর্শ কলেজ গাজীপুর। এছাড়া বাঁচতে শেখার ফাইজুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক ডলি বাড়ৈ, মো: নজরুল ইসলাম প্রজেক্ট ফেসিলিটেটর উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যুবকদের নিজ পরিবার থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অংঙ্গনে তাদের ভূমিকা কি এসকল কাজে তারা কিভাবে অবদান রাখতে পারে সেই সকল বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। এবং এই বিষয়ে বক্তারা বলেন মাঠ পর্যায়ের সকল শ্রেনীর নারী পুরুষের অধিকার রক্ষায় বিশেষ করে নারীর মানবাধিকার সুরক্ষায় মর্যাদায় গড়ি সমতা বিষয়ক জেন্ডার ভিত্তিক  বিষয় গুলো সর্ব সাধারনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য জোর দাবী জানান।

কালিয়াকৈরে এক পরিবারকে উচ্ছেদ ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গত মঙ্গলবার গাজীপুর রাজবাড়ী সড়কে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বিশ্বনাথ শীল ও তার স্ত্রী চম্পা রাণী শীলকে বসতভিটা হতে উচ্ছেদের উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করায় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি সুশীল কোচ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জজ কোর্ট এর আইনজীবী অ্যাড. আসাদুল্লাহ বাদল, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বাংলাদেশ আদিবাসী জোট কেন্দ্রীয় সমন্বয়কারী রুবেল মন্ডল, আদিবাসী জোট নেতা রূপচান বর্মন, ফুলবাড়ীয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামলী লীগ সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (আজিজ), যুবলীগ সভাপতি মো: ইব্রাহিম সিকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা আদিবাসী জোট নেতা পাভেল সরকার। বক্তারা অনতিবিলম্বে বিশ্বনাথ শীলের দায়েরকৃত এজাহারটি নথিভূক্ত এবং আসামীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাড. নির্মল মল্লিক, সাধারণ সম্পাদক ঠাকুর দাস মন্ডল ও আদিবাসী নেতা দীনেশ কিশোর বর্মন এর নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের অনুউপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। 
উক্ত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং স্থানীয় এলাকার প্রায় দুইশতাধিক নেতৃবৃন্দ ও জনসাধারণ অংশগ্রহণ করেন।

গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার :  ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালী , পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনে র‌্যালীত্তোর আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সাংবাদিক মুহা: বেলাল হোসেন, গাজীপুর আনছার ভি.ডি.পি‘র সাবেক উপ-পরিচালক মো: দেলোয়ার হোসেন, এস.ডি.পি’র নির্বাহীর পরিচালক আফসানা ইয়াসমিন, স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রমূখ।
সভায় বক্তাগণ শিশুদের ধর্ম নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া সকল কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে ২০১৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ পুরষ্কার প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশণ গাজীপুরের উদ্যোগে সারা জেলায়  সভা ও র‌্যালীতে জেলার প্রায় সকল মসজিদ ভিত্তিক মক্তব সমূহে অধ্যয়নরত কোমলমতি ছাত্র/ছাত্রী, শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

ব্যাংক কর্মকর্তা হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মানববন্ধন

ফজলুল হক বাদল : গাজীপুরে সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন হত্যাকান্ডে জড়িতদের শা
ন্তি দাবিতে মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
নিহত গিয়াস উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোন্ডা এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে গিয়াস উদ্দিন শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। 
গত ১৮ মার্চ রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বরুদার বাড়িতে ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিনকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তারকে (৪০) আটক করেছে পুলিশ।

গাজীপুরের অনন্ত গ্রুপের ওয়াশিং কারখানায় এসি বিস্ফোরণে দগ্ধ-৩

স্টাফ রিপোর্টার : গাজীপুর  মহানগরীতে অনন্ত  গ্রুপের একটি ওয়াশিং কারখানায় এসি মেরামতের সময় বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছে। এরা হলেন, রফিকুল ইসলাম (৩৫), তানভির আহমেদ রুমন (২৬) ও আব্দুর রউফ (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 
কারখানার সিনিয়র অ্যাডমিন অফিসার নুরুন্নবী জানান, জয়দেবপুরের তারগাছা এলাকায় অনন্ত গ্রুপের ওয়াশিং কারখানায় এসি মেরামত করতে আসেন ইলেক্ট্রমার্ট কো¤পানির রফিকুল ও তানভির নামের দুজন ইঞ্জিনিয়ার। তাদের সাথে কারখানার সিনিয়র ইলেট্রিশিয়ান রউফও ছিলেন। মেরামতকালে হঠাৎ বিকট শব্দে  এসিটি বিস্ফোরিত হয়। আগুনের কুলিতে তারা তিনজনই দগ্ধ হন। পরে তাদের কো¤পানির গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়। তাদের দুই হাত, গলার নিচে ও মুখ মন্ডল পুড়ে গেছে। তিন জনেরই শরীরের প্রায় ২০ শতাংশ করে পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

গাজীপুর শহরে মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 আজ গাজীপুর শহরে মহানগর ছাত্রদলের উদ্যোগে বি.এন.পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সকল মামলা প্রত্যাহারের দাবিতে এবং গাজীপুর সিটি কর্পোরেশন এর জননন্দিত মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নান এর মুক্তির দাবীতে গাজীপুর মহানগর  ছাত্রদলের সভাপতি প্রার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গাজীপুর শহরের রাজবাড়ী রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে জয়দেবপুর বাজার প্রদক্ষিণ করে গাজীপুর বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মাহমুদ হাসান রাজু, এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শিপলু বকশী, ছাত্রনেতা রোহানুজ্জামান শুক্কুর, সাইফুল ইসলাম শামীম, জাফর ইকবাল জনি, রানা নাসের শিবলী, রাজু আহম্মেদ জয়, ইকবাল খান, মাসুদ রানা, নজরুল ইসলাম, ইমরান হোসেন টুটুল, মামুন শেখ, শফিক, ইউসুফ, সুজন, ইকবাল, নিয়ান, জাহিদ, ইব্রাহিম, মাসুম, সাগর, ফুয়াদ হাসান শরীফ প্রমুখ।

ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় চেম্পিয়ান গাজীপুর বিজ্ঞান কলেজ

স্টাফ রিপোটার্স: টেলেন্টহাট এর আয়োজনে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় - ২০১৫ গত কাল গাজীপুরের সোনারতরি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় গাজীপুর জেলার বিভিন্ন কলেজ অংশগ্রহন করে। ফাইনাল রাউন্ডে আংশ গ্্রহনের গৌরব অর্জন করে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’ এবং ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’। ফাইনাল রাইন্ডে গাজীপুর বিজ্ঞান কলেজ জেলা চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গাজীপুর বিজ্ঞান কলেজ থেকে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে একাদশ শ্রেনির ছাত্র সোহেল রানা (বিজ্ঞান বিভাগ) মো: সাজ্জাত হোসাইন (বিজ্ঞান বিভাগ) এবং জুলেখা আক্তার জুই (ব্যবসায় শিক্ষা বিভাগ)। অনুষ্ঠানে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’, ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’ এবং টেলেন্টহাট এর প্্রভাষক, কর্মকতা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

আত্মঘাতী সংঘাত যেন আর না হয় : বিজিবিকে প্রধান মন্ত্রী

বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা .
মনির শিকদার : 
বিজিবি বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদেও ও সতর্ক  থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচার কওে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। এই বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে। তিনি আশা করেন, বিজিবির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভবিষ্যতে কখনো এ ধরনের আত্মঘাতী  সংঘাত যেন সৃষ্টি না হয় সেজন্য বিজিবির সদস্যদেও ও সদাসতকর্ থাকার আহ্বান জানান তিনি।
আজ রোববার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিজিবিকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ যাতে বিশ্বে মর্যাদার সঙ্গে চলতে পারে, সেভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
বক্তব্যেও শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ইপিআরের দুঃসাহসী ভূমিকার কথা তুলে ধরেন। সে সময় নিহতদে ও প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিদ্রোহ ও হত্যাকাণ্ডকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত কওে শেখ হাসিনা বলেন,  তাঁকে সেই ন্যক্কারজনক পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল। সবার সহযোগিতায় সেদিনের সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, সেই বিদ্রোহে জড়িত বিজিবির উচ্ছৃঙ্খল সদস্যদের শাস্তি   দেওয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করে বিজিবিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে। ভবিষ্যতে এ রকম আত্মঘাতী সংঘাত যেন না হয়, সে জন্য বিজিবির সদস্যদের সদা সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সীমান্তে দায়িত্ব পালনে বিজিবি আগের চেয়ে অনেক বেশি সফলতা অর্জন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চোরাচালান, নারী ও শিশু পাচার কমেছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বন্ধুত্বপূণর্ সম্পর্ক হয়েছে।
 বিজিবিকে আধুনিক করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন,  প্রথমবারের মতো ১০০ নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজিবিতে আর ও সদস্য নিয়োগ, বেতন-ভাতা বাড়ানো, ভিডিও কনফারেন্স, বিওপি, সোলার প্যানেল,  বিএসএফ ও বিজিবির সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ,  বিশেষ কওে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময় সহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মর্যাদার সঙ্গে চলবে। সেভাবেই সরকার কাজ কওে যাচ্ছে। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, বিজয় অর্জনকারী জাত কারও কাছে মাথানত করবে না। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালেবাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ।

স্বাধীনতার ৪৪ বছর পরও জামায়াতের রাজনীতি করার অধিকার কতটা যুক্তি সঙ্গত

কি অদ্ভুত আমরা! কি অদ্ভুত আমাদের রাষ্ট্রযন্ত্র!

॥ এম.এ ফরিদ ॥
স্বাধীনতার ৪৪ বছর অতিক্রান্ত হলেও এখনো পরাজিত শক্তি আমাদের পিছু ছাড়েনি। ত্রিশ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে ৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকাল ৪.৩১ মিনিটে হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে ঘাতকরা বাধ্য হয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৪টি বছর। অনেক আশা-ভরসা নিয়ে বাঙ্গালী জাতী পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল। দীর্ঘ ৪৪ বছর পরও বাঙ্গালী জাতী মুক্তি পেয়েছে কি না তা নিয়ে এখনও হিসেব কষতে হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় সামরিক শাসকরা অধিষ্ঠিত হয়। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে এদেশে সামরিক শাসনের গোড়াপত্তন শুরু করে। জেনারেল জিয়া ক্ষমতা গ্রহনের পর রাজাকারদের পূনর্বাসন করার মধ্য দিয়ে এদেশের মুক্তিযোদ্ধাদের অসম্মান করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন। জেনারেল জিয়া রাজাকারদের শুধু পূনর্বাসনই করেননি, তিনি রাজাকারের দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এদেশে রাজনীতি করার পূর্ণ স্বাধীণতা দিয়েছিলেন। ফলশ্রুতিতে স্বাধীনতা বিরোধী চক্রটি রাজনীতি করার সুযোগ পেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিত। এর পরবর্তীতে বেগম জিয়া ও সাবেক সামরীক শাসক জেনারেল এরশাদও রাজাকারদের পূনর্বাসন কাজে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। একটা সময়ে বিএনপির সহযোগীতায় কুখ্যাত রাজাকাররা মন্ত্রিত্ব লাভ করে এবং পবিত্র জাতীয় পতাকাকে তাদের গাড়ীতে ব্যবহার করার মাধ্যমে লাখ শহিদের আত্মার সঙ্গে তামাশা করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে রাজাকার, আল বদর, আল শামস্দের বিচারের ব্যবস্থা করেন। সরকার, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ রয়েছে তাদের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত গঠন করেন। ইতোমধ্যে জামায়াতের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মহামান্য ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন এবং জামায়াত যে একটি সন্ত্রাসী দল সে বিষয়েও মহামান্য আদালত ব্যাখ্যা প্রদান করেছেন। জামায়াত একটি সন্ত্রাসী দল এ বিষয়ে কারো কোন দ্বিমত থাকার কথা নয়। তাহলে কেন এখনো যুদ্ধাপরাধীর দল জামায়াতের বিচার করা হচ্ছে না। মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের কর্মকান্ড সম্পর্কে কি আমরা তাহলে ভুলে যেতে বসেছি। জাতীর জনকের সু-যোগ্য কণ্যা দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার সরকার যদি জামায়াতের বিচারের ব্যবস্থা না করতেন তাহলে আর কোন সরকার এদের বিচার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। লাখো শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বলতে চাই এদেশে জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। ওরা হয়তো এখন রাজনৈতিক ভাবে কোনঠাসা অবস্থায় রয়েছে কিন্তু সময় সুযোগ বুঝে আবার ওরা মাথা চাড়া দিয়ে উঠবে না এমনটা ভাবা বোকামী ছাড়া আর কিছুই নয়। গত ১৬ই ডিসেম্বরে চট্রগ্রাম কলেজে শহিদ মিনারে ফুল দিয়ে আসার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে এমনটিই আভাস দিল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কত বড় ধৃষ্টতা সম্পন্ন কাজ করেছে ওই ছাত্র শিবিরের কর্মীরা। এত বড় সাহস ওরা কি করে পেল। এদের পিছনে কোন অদৃশ্য শক্তি রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা জরুরী বলে মনে করেন এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি গুলো। হানাদার পাকিস্থানীদের দোসর হিসেবে খ্যাত এই রাজাকারের বাচ্ছাদের কারনেই স্বাধীনতার যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল। ওদের কারনেই এত রক্ত, এত ইজ্জত আমাদের খোয়াতে হয়েছিল। আজকে আমরা অনেক পরিপক্ক। আজ আমাদের হারানোর কিছু নেই। আমরা ওই সকল নরপিশাচদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মাঠে-ময়দানে যেখানেই ওদের পাওয়া যাক না কেন আমরা ওদের গণধোলাই এবং দিগম্বর করে ছেড়ে দিব। সরকারের কাছে একটাই প্রত্যাশা নরপিশাচদের বিচারের পাশাপাশি সন্ত্রাসী দল হিসেবে জামায়াতের বিচারও করতে হবে। আইন করে দ্রুততম সময়ের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এদেশে জামাতের রাজনীতি করার কোন অধিকার নেই। সরকার যদি জামায়াতকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তবে আমরা নতুন প্রজন্মের একজন  যোদ্ধা হিসেবে আমরাই ওদের এদেশে নিষিদ্ধ ঘোষনা করব এবং তলপি-তলপা সহ পাকিস্থানে পাঠিয়ে দিতে বাধ্য হব। জয় বাংলা। 

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- নির্মাণ শ্রমিক  বিল্লাল হোসেন (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী মর্জিনা আক্তার (২৫)। 
নিহত বিল্লাল রংপুর জেলার কতোয়ালী থানার ভালুয়াপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে। মর্জিনার ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক কাদনী বেগম, তার ভাই মজনু মিয়া, নিহত বিল্লালের প্রথম স্ত্রী আসমা বেগম ও তার ভাবি আনিছা বেগমকে থানায় আনা হয়েছে।
কালিয়াকৈর থানা সূত্র জানায়, বিল্লাল প্রথম স্ত্রী আসমা খাতুনের অনুমতি না নিয়ে ১৭ ডিসেম্বর মর্জিনা আক্তারকে বিয়ে করে। বিল্লাল তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে স্থানীয় বাদশা মিয়ার ভাড়া বাড়িতে পাশাপাশি ঘরে থাকতো। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে স্বামী ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে কলহ চলছিল। 
রোববার বিকেলে বাড়ির লোকজন বিল্লালের শোবার ঘরের ধর্নার সঙ্গে গলায় মাফলার প্যাচানো অবস্থায় স্বামী এবং ওড়না প্যাচানো অবস্থায় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রোববার রাত পৌণে ৮টার দিকে ওই দুইজনের লাশ উদ্ধার করে। 
নিহত বিল্লালের প্রথম স্ত্রী আসমা খাতুন জানান, আমি বাপের বাড়ি বেড়াতে গেলে স্বামী তার অনুমতি ছাড়াই গত ১৭ ডিসেম্বর মর্জিনা আক্তারকে বিয়ে করে বাদশা মিয়ার বাড়িতে উঠেন। তার দাবি তারা দুইজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুশীল চন্দ্র পাল : গাজীপুরের শ্রীপুরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি বাজারে রাস্তা পাড় হতে গিয়ে রুবেল (৮) নামের এক শিশু মৃত্যু বরণ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত রুবেল সিলেটের দুয়ারাবাজার উপজেলার আছির নগর এলাকার কবিরখালি গ্রামের এনামুল হকের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। অবরোধে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ তাদের সরিয়ে দিলে  যান চলাচল স্বাভাবিক হয়। 
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনতা ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।
আটককৃত চালক নোয়াখালীর শ্যামবাগ উপজেলার মনির আহমেদের ছেলে সাখাওয়াত হোসেনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শ্রীপর পৌরসভায় জাপার মেয়র প্রার্থী নেই

কামাল হোসেন বাবুল : গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী চুড়ান্ত হলেও মেয়র পদে প্রার্থী নেই জাতীয়
পার্টির। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীপুর পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ হলেও জাতীয় পার্টি মেয়র পদে কোন মনোনয়ন পত্র জমা দেননি।
এ বিষয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম জানান- কেন্দ্র থেকে কয়েকদিন আগে জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছিলো। আমি আগামীতে সংসদ নির্বাচন করবো। তাই পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হবো না। আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আফতাব উদ্দিন শারীরিকভাবে অসুস্থ ও আর্থিক সংকটের কারণে মেয়র পদে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন।
এদিকে, শ্রীপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টিতে কোনো প্রার্থী না থাকায় সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। দলীয় প্রার্থী না থাকায় তৃণমূলে রয়েছে ধোঁয়াশা।

গাজীপুরে মাদক বিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচী

মোঃ বায়েজীদ হোসেন : “মাদককে না বলুন” মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ মাদক বিরোধী আলোচনা সভা গত ২১ নভেম্বর শনিবার সকাল ১০টা গাজীপুর শহরের বি.আই.ডি.সি রোডে অবস্থিত গাজীপুর বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর সহকারী পরিচালক নাছির উল্লাহ ভূইয়া। এসময় তিনি মাদকের কুফল সম্পর্কে জনগনকে সচেতন করে তোলা এবং মাদক অপরাধ নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগনকে মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে অংশ গ্রহনের আহব্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গাজীপুর এর পরিদর্শক মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস আপন, উপ-পরিদর্শ মোঃ মাহবুবুল আলম ভূইয়াসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন, কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দগন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, গাজীপুর বিজ্ঞান কলেজের ছাত্রী আদিবা বিনটে আলম (রোদ্রী) ও তাসিন।

কালীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ আহত ৩০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকার-যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে কমপেক্ষ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় উপজেলার শিমুলীয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 
কালীগঞ্জ থানার পিএসআই মো. আশিকুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলীয়া এলাকা দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রা গ-১৭-০৫১২) গাড়ী টঙ্গী অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে রং সাইড হয়ে বেপরোয়া গতির ভৈরবগামী বাদশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-১০৪৫) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাদশা পরিবহনের গাড়ীটি উল্টে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই দু’টি গাড়ীর ৩০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢামেক হাসপাতাল, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে পাঠান। তিনি আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ঘটনাস্থল থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ওই প্রাইভেটকার চালকও রয়েছে।   
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মনিরা বেগম জানান, সড়ক দূর্ঘটনায় কমপ্লেক্সে মোট ১২ জন রোগী এসেছে। এদের মধ্যে বি-বাড়ীয়ার আলী নগর উপজেলার মারিয়া (১২) নামের এক শিশুর অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে গাজীপুর সদর থানার পন্ডিত (৬৮) ও সালেমাকে (৭০) কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকী ৯ রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ী ফিরে গেছেন। 

আহতরা হচ্ছেন- চাঁদপুর ফরিদগঞ্জের রিয়াজ উদ্দিন (২৮), আমজদ হোসেন (১৮), নজরুল ইসলাম (১৮), মাইনুদ্দিন (২৬), গাজীপুর কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামের প্রকাশ (১৮), একই উপজেলার জামালপুর গ্রামের মাসুম (১৮), কুমিল্লার গোপালপুরের রহিমা (৪০), নরসিংদী সদর থানার মুকুল (৩৫), রাইসুল (১০)। বাকীদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেওয়ার কারণে পরিচয় জানা সম্ভব হয়নি।    
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

গাজীপুরের প্যারেড আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুরের চান্দনা চৌরাস্তার প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ বন্ধে হোটেল স্থায়ীভাবে বন্ধ করার জন্য জেলা প্রসাশকের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। গত ১৯ নভেম্বর বিকেলে গাজীপুর মহানগর প্রেসক্লাবে চান্দনা চৌরাস্তা এলাকাবাসীর পক্ষে মো. জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চান্দনা চৌরাস্তায় নূর প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল খারাপ প্রকৃতির মেয়েদের দিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এই বিল্ডিংয়ের ২য় তলায় বেসিক ব্যাংক ও আন্ডারগ্রাউন্ডে এম.এ.টি হাসপাতাল এবং পাশেই রয়েছে ইম্পোএঞ্জেল স্কুল। হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত খদ্দের ও মেয়েদের আনাগোনার কারনে ব্যাংক, হাসপাতাল ও স্কুলে আগত অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রী, রোগি এবং ব্যাংকে আগত গ্রাহকদের মারাত্মক ব্যাঘার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন। ইতিপূর্বে বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা নিরাপত্তা চেয়ে গাজীপুর পুলিশ সুপারের নিকট আবেদন করে। পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা নিজে ২/৩বার হোটেলটি বন্ধ করে সিলগালা করে দেন। বন্ধের কিছুদিনের মধ্যেই হোটেল মালিক ইয়াছিন, ম্যানেজার অরুন, কর্মচারি বলাই চন্দ্র, মধু মিয়া পরস্পর যোগসাজসে পুনরায় হোটেলটি চালু করে আগের মতোই অসামাজিক কার্যকলাপ চালাতে থাকে। এ ব্যাপারে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অভিযোগটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে তারা জেলা প্রশাসকের নিকট অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন জিসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার খালেকুজ্জামান তালুকদার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সেক্রেটারি এম.আমজাদ খান,  ইম্পো এঞ্জেলস্ স্কুলের প্রধান শিক্ষক খন্দকার সোলায়মান, ইঞ্জি. নুরুল হক, আসকের উপ-পরিচালক মিলন সারোয়ার, গাজীপুর ডাইরেক্টরীর সহকারি সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, মহানগর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কাপাসিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতনের শিকার

কাপাসিয়া ব্যুরো অফিস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের কৃষক আলফাজ উদ্দিনের কন্যা ২ সন্তানের জননী  তাহ্মিনা (৩০) যৌতুকের দাবীতে স্বামী ফারুক হোসেন কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 
কাপাসিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১০/১২ বছর আগে উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা উত্তর পাড়া আব্দুস ছাত্তারের পুত্র ফারুকের (৪৬) সাথে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা ভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে এবং শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। পিতা তার কন্যার সুখের কথা চিন্তা করে একাধিক বার ফারুককে কিছু টাকা দেয়। সম্প্রতি বিদেশ যাবার নাম করে ২ লাখ টাকা পিতার নিকট থেকে এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে। এতে তাহমিনা অপারগতা প্রকাশ করলে গত ৯ নভেম্বর তার স্বামী ফারুক, তার পিতা- আঃ ছাত্তার (৭০), দোলেনা বেগম (৫০), আবুল কালাম (৩২), ছালমা (২৫) তাকে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পিটাইয়া ও কিল ঘুষি, লাথি মেরে মারাত্বক ভাবে আহত করে। পরে খবর পেয়ে পিতার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে তাহমিনা বাদী হয়ে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 

গাজীপুরে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মী আটক

পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার : নাশকতার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 
রোববার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ পিপিএম (বার) এ তথ্য জানান। 
পুলিশ সুপার বলেন- দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা রোধে পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে প্রায় ৫ শতাধিক বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে আটক করে। তিনি আরো বলেন- এ অভিযান অব্যাহত থাকবে। 
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ সবুর, টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, ডিবি ইন্সপেক্টর আলম চাঁদ, ডিএসবি ইন্সপেক্টর মমিনুল ইসলাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। 

গাজীপুরে মাদক ব্যবসায়ী ইসমাইলের যাবজ্জীবন কারাদণ্ড

সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের উত্তর খাইলকুরের আব্দুল আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) কে মাদক ব্যবসার অপরাধে রোববার সকালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় প্রদান করেন। 
আদালত সূত্রে জানাযায়- ২০১১ সালের ২৯ জানুয়ারি ইসমাইল হোসেনের ঘর থেকে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় তারা মাদক ব্যবসায়ী ইসমাইলকেও হাতেনাতে আটক করে।
পরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার ইসমাইল হেসেনকে 

টঙ্গীতে পিস্তলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : শনিবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী থেকে বিদেশী পিস্তলসহ এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
টঙ্গীর এরশাদ নগর এলাকার নান্নু মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) অস্ত্রের ব্যবসা করে, এমন গোপন খবর পেয়ে শনিবার রাত অনুমান ১০টার দিকে ক্রেতা সেজে পুলিশ আউচ পাড়ায় যায়। তারা সাড়ে ৩ লাখ টাকা দরদাম ঠিক করে অস্ত্রটি হাত বদলের সময় ১ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ ফারুক মিয়াকে আটক করে।
থানা পুলিশ জানায়- ফারুক স্থানীয় তালিকাভূক্ত সন্ত্রাসী সুমনের সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার রাতে তার তিনটি পিস্তল ও গুলি বিনিময় করার কথা ছিলো। রাতেই টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে আমবাগ রাস্তা ড্রেনে পরিনত

এম.এম মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুর সিটি কর্পোরেশন এর (৮নং ওয়ার্ড হইতে ১০নং ওয়ার্ড) নতুন বাজার হইতে আমবাগ রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে বিশাল ড্রেনের রুপ ধারন করেছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্কুলে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, রাস্তার দুই পাশে শতশত গোডাউন আর মার্কেটের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকশান গুনছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, বিঘœ হচ্ছে গাড়ী চলাচলে। যার ব্যাপক প্রভাব ব্যবসায়ীদের উপর পড়ায় স্থানীয় ব্যক্তিবর্গ রাস্তা সংস্কারের আবেদন করার জন্য মুন্সি এম. এইচ লিংকন, মকবুল হোসেন (অপু), আজীজুল হাকিম মোল্লা, ফারুক সরকার, রাসেল চৌধুরী, নুর ইসলাম চৌধুরী, মোঃ কাশেম মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, আনোয়ার পারভেজ, আওয়ামীলীগ নেতা ১০নং ওয়ার্ড, সহ মার্কেটের বিভিন্ন দোকানদার, জুট ব্যবসায়ী সহ নেতৃবৃন্দ ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম রহমান এবং ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম.এ এর সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ নামক মানবাধিকার সংস্থার গাজীপুর মহানগর কমিটির চেয়াম্যান জনাব সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, ভাইস চেয়ারম্যান এফ এম সিফাত হোসেন বাচ্চু, সচিব মোঃ নজরুল ইসলাম, সহঃ সচিব মোঃ সালাউদ্দিন, কোষাদক্ষ আঃ রশিদ, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ রাস্তাটি পরিদর্শ করেন। এবং তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের আহ্বান জানান।  সুত্র জানায়, কাউন্সিলরগণ উক্ত বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করেও কোন ফলাফল পাওয়া যায়নি। 
এলাকাবাসীর দাবি চরম দুর্ভোগের মাঝে তাদের এই অপুরনীয় ক্ষতি এবং অবর্ণনীয় ভোগান্তি থেকে নিস্তার লাভের জন্য রোডস এন্ড হাইওয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে জনজীবনে শান্তি ফিরিয়ে দিবে।