শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

মামা ও ভাগীনাকে জখম করে টাকা ছিনতাই

গাজীপুরের বোর্ড বাজারে পূর্ব শত্রুতার জের

স্টাফ রিপোটার : গাজীপুর মহানগরের বোর্ড বাজারের এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আমজাদ হোসেন বাবু ও তার ভাগীনা মোঃ রাকিব হোসেন কে খুন করার উদ্দেশ্যে জখম করে ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনতাই করেছে পার্শ্ববর্তী এলাকার একদল দূর্বৃত্তরা। তথ্য সূত্রে জানা গেছে মোঃ হাসান আলী, পিতা মোঃ আজগর আলী, পলাশুনা, সাবেক গাছা ইউনিয়নের এলাকার স্থায়ী বাসিন্দা। তার ভাগীনা মোঃ রাকিব হোসেন এর সাথে দীর্ঘ দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসছেন, রাকিব মূলত টঙ্গী সরকারী কলেজের ছাত্র পড়াশোনার পাশাপাশি মামা হাসান আলী এর সাথে ব্যবসা বাণিজ্য করে থাকেন। তাদের এই মামা ভাগীনার সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী চান্দরা গ্রামের মোঃ আতিকুর (২৮) মোঃ আজিজুল (২৫) পিতা- মৃত- আব্দুল মান্নান, মোঃ মোহসীন (২৮) পিতা- মোঃ লেহাজ উদ্দিন, মোঃ আলমগীর (৩১) পিতা- মোঃ লাল মিয়া, মোঃ লাল মিয়া, পিতা মৃত- মোঃ ফালু মিয়া, মোঃ আলামিন-২ (২৬) পিতা- আব্দুর রাজ্জাক। তারা সকলে মিলে মোঃ আমজাদ হোসেন বাবু ও রাকিব হোসেন এর সাথে থাকা মোছাঃ শিরিনা বেগম ও প্রতিবেশি সুশিল সরকার সহ সিএনজি যোগে বোর্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিলে বশাক পাড়া টেকনিক্যাল কলেজের পাশে পূর্বশত্রুতার জের ধরে চলন্ত সিএনজি থামিয়ে রাকিব, আমজাদ হোসেন বাবুকে এলোপাতারী মারতে থাকে এবং রড দিয়ে আমজাদ হোসেনের মাথায় গুরুতর ভাবে আঘাত করে এবং রাকিবের বাম হাত ভেঙ্গে দেয়। সাথে থাকা শিরিন চিৎকার দিলে দূর্বৃত্তরা তার শ্লীলতাহানী করে। উপরোক্ত আতিক রাকিবের পকেট থেকে ব্যবসার  ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় মৃত্যুর হুমকি দিয়ে থাকে। এ ব্যাপারে মোঃ হাসান আলীর সাথে আলাপ করলে তিনি জানান- আমি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি এবং আমজাদ হোসেন বাবুকে রক্তাক্ত অবস্থায় দেখে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করাই। তার মাথায় ৯ টি সেলাই করা হয় এবং আমি তাদের চিকিৎসা সেবার পরে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করি।

কালিয়াকৈরে কারখানায় অগ্নিকান্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকাস্থ ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পেসসি কারখানার গুদামে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা ভাল ও সারাইযোগ্য অর্ধশতাধিক রিফ্রেজাটর (ফ্রিজ) সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বল কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার  অপূর্ব বল জানান,  কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে  আগুন নেভায়। আগুনে কারখানার গুদামে থাকা ভাল ও মোরামতযোগ্য ৫০-৬০টি ফ্রিজ পুড়ে গেছে।   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত।

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবর  গ্রামের রেলক্রসিং এলাকায় শনিবার বিকেলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, ওই যুবক মোবাইল ফোনে কথা  বলতে বলতে ওই এলাকার রেলপথ দিয়ে হাটার সময় জয়দেবপুর থেকে রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এ  সময়  যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে ছিন্নবিছিন্ন হয়ে যায়।
 মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য টঙ্গী জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।

ভাওয়াল বদরে অালম বিশ্বঃকলেজ শাখা ছাএলীগের যুগ্ম অাহবায়ক মোঃফাইজুর রহমান আর নেই !

ভাওয়াল বদরে অালম বিশ্বঃকলেজ শাখা ছাএলীগের যুগ্ম অাহবায়ক মোঃফাইজুর রহমান অদ্য
বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্যালিল্লাহি-------রাজিউন) মরহুমের নামাজে জানাজা অাগামীকাল শুক্রবার সকাল ১০টায় ভাওয়াল বদরে অালম কলেজ মাঠে অনুষ্টিত হয়েছে। 

কাপাসিয়ায় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধণা

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোরের প্রাক্তন ৬ জন শিক্ষক কে ১৭ মার্চ বিকালে  বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ আজাদের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। উপস্থিত ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান প্রধান, রেজাউর রহমান লস্কর, আলমগীর হোসেন আকন্দ, ওয়াজ উদ্দিন মোল্লা, হিরন মোল্লা, বাদল মোল্লা, চেয়ারম্যান আঃ হাই, শ্যামল সিকদার, মিজানুর রহমান মিলন, আফাজ উদ্দিন , আনোয়ার হোসেন বকুল, রফিকুল আলম মোল্লা, আনোয়ার হোসেন খোকা, সালমা আক্তার প্রমূখ। বিদ্যালয় থেকে অতি সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন আলফাজ উদ্দিন আহমেদ, এম এ হান্নান সরকার, আব্দুল  ওহাব, আব্দুল বাতেন, এ কে এম নাজিম উদ্দিন, আব্দুল মোতালিব।   

মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে

শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় রাজনীতির নামে বোমা হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের উদ্যোগে ১৬ মার্চ সোমবার বিকালে টোক নরেন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য  মঞ্চের টোক ইউনিয়ন কমিটির আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঐক্য মঞ্চের আহবায়ক বজলুর রশীদ মোল্লা, উপজেলা ডেপুটি কমান্ডার সিরাজ উদ্দিন মাষ্টার, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, নূর মোহাম্মদ, জহির বরকত বারিক, শিরিন সুলতানা, শরিফ আব্দুল ওয়াহিদ, মঈন আকবর মঞ্জু, আবুল হাসেম মাষ্টার, মজনু মোল্লা, জয়নাল আবেদীন, অ্যাড. ইউসুফ, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, আলফাজ উদ্দিন, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম বিপ্লব প্রমূখ। বক্তারা দেশের এ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধারা বসে থাকতে পারেনা বলে উল্লেখ  করে বলেন, এখন আরেকটা মুক্তিযোদ্ধের প্রয়োজন। 

গাজীপুরের মির্জাপুরস্থ জয়নাতলীতে পরিষদের রাস্তায় বেড়া ও ঘর নির্মাণ করে জন চলাচলে বিঘœ সৃষ্টির অভিযোগ

রাস্তায় বেড়া ও ঘর নির্মানের ছবি
মোঃ বশির আহম্মেদ : গাজীপুর সদর উপজেলা মনিপুর রাস্তায় বাঁশের বেড়া ও ঘর নির্মান করে পথচারী ও যানবাহন চলাচলের অযোগ্য করে তোলা হয়েছে। সূত্রে যানা যায়- জয়নাতলী থেকে মনিপুর বাজার ও মনিপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দিয়ে বহু বৎসর যাবৎ স্থানীয় লোকজন, ছাত্র-ছাত্রী ও চাকুরী জিবিসহ বিভিন্ন পেশার লোকজন যাতায়াত করে আসছে। এমতাবস্থায় গত ১০/০৩/২০১৫ই রোজ মঙ্গলবার কাউকে কিছু না জানিয়ে মির্জাপুর ইউনিয়নের জয়নাতলী গ্রামের মোঃ সাত্তার কাজী ওই বহুল ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেয়। এ রাস্তাটির বিষয়ে স্থানীয় ইউ:পি: মেম্বার মোঃ মফিজকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন- এই রাস্তাটি কিসের কারনে বন্ধ করেছে তা আমি কিছু জানিনা। প্রত্যক্ষ দর্শীরা জানায়- মোঃ সাত্তার কাজী তাহার লোকজন নিয়ে বাশঁ, তার, খুটি, শাবল, ও খন্তি নিয়ে এসে রাস্তা বন্ধের কাজ শুরু করে। ফলে এ রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্ত দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে। কি কারনে এমনটি করেছেন তা জিজ্ঞাসা করিলে ছাত্তার কাজী বলেন- আমি আমার জমিতে ঘর করব, তাতে কাহারও কিছু করার নেই। এই বিষয়ে স্থানীয় লোকজন ইউ:পি: চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল সাহেবকে জানালে গত ১৬/০৩/২০১৫ইং রোজ সোমবার সকাল ৮ ঘটিকায় ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও সাত্তার কাজীর সাথে মতবিনিময় করেন। সাত্তার কাজী বলেন-আমার জমির উপর দিয়ে রাস্তা আমি দিবনা ।তখন ইউ:পি: চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল বলেন- পরিষদের খরচে ইট দিয়ে রাস্তা করার সময় তুমি কোন বাধা বা আপত্তি করলে না কেন? আজ অনেক দিন যাবৎ চলার পর এমন কি হলো, যে তুমি পরিষদের রাস্তা বন্ধ করেছ? এ বিষয়ে তাকে  এক প্রশ্ন করা হয় যে, পরিষদ থেকে বা সড়ক ও জনপদ বা থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে কোন অনুমতি আপনি এনেছেন কিনা? তিনি জবাবে বলেন- পরিষদ থেকে বা সড়ক ও জনপদ বা থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে কোন অনুমতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না।  স্থানীয় মুরুব্বীদের এ রাস্তা সর্ম্পকে জিজ্ঞসা করলে তারা  লেন- চেয়ারম্যান আতাউল্লাহ সরকার, চেয়ারম্যান মহিউদ্দিন খাঁন, চেয়ারম্যান আঃ লতীফ, চেয়ারম্যান মোঃ ইজাদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালসহ আরও অনেক ইউ:পি: চেয়ারম্যান যুগযুগ ধরে এ রাস্তার নির্মানের কাজ করেছেন এবং এ রাস্তা দিয়েই চলাচল করে আসছেন। এখন টাকার দাপটে সাত্তার কাজী পরিষদের রাস্তার উপর ঘর নির্মান করতেও তার গায়ে বাজেনা। এখন এ রাস্তা বন্ধের ঘটনায় এলাকায় ইত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন অধিকার বঞ্চিত নিরীহ মানুষ চাতক পাখির ন্যায় চেয়ে আছে জেলা প্রশাষকের উপর।

বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকত না .................জাহিদ আহসান রাসেল এমপি

টঙ্গীতে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী : বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বে বাংলাদেশের মানচিত্র চিহ্নিত থাকত না। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মানচিত্র স্থান করে নিয়েছে। তিনি চিরদিন নিপীড়িত নির্যাতিত দুখি মানুষের নেতা ছিলেন। গরিব ধনী সকলেই এই মহান নেতার কাছে সমান মর্যাদা পেতেন। গতকাল মঙ্গলবার টঙ্গীস্থ সেনা কল্যাণ সংস্থা চত্বরে বাংলাদেশ যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল এক জনসমাবেশে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল উপরোক্ত বক্তব্য রাখেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান কিরণ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, টঙ্গী থানা যুবলীগের সভাপতি সাত্তার মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী সেলিম, নাসির খান প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিনের এ জনসমাবেশে জননেত্রী শেখ হাসিনা নব ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে টঙ্গী ও গাজীপুরের আওয়ামীলীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও টঙ্গী থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন রাজনৈতিকদল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে জাঁকজমকপূর্ণ কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন পালন করে।

গাজীপুরে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : মহানগরীর চান্দনা চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নূরজাহান বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহ¯পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত নূরজাহানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি স্থানীয় আহসান গার্মেন্টসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক নূরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে  যায় বলে তিনি উল্লেখ করেন।

টঙ্গীতে হোটেল কাউন্টারে ছিনতাই ঃ ৩ জন আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর খরতৈল এলাকায় বৃহস্পতিবার বিকেলে মায়ের দোয়া হোটেলে ৪ জনের সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হোটেলের ভেতরে ঢুকে গার্মেন্টস শ্রমিকদের জিম্মি করে শরীফ মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা, মিরাজুল ইসলামের কাছ থেকে ১৭০০শ’ টাকা ও দুইটি মোবাইল সেট, ইকবাল হোসেনের কাছ থেকে ৮হাজার ৫শ’ টাকা ও একটি মোবাইল সেট, শাওয়নের কাছ থেকে ১০হাজার ৫শ’ টাকা, আরিফুল ইসলামের কাছ থেকে ৩হাজার ৫শ’ টাকা, খোদেজা বেগমের কাছ থেকে ১০হাজার টাকাসহ প্রায় ৬০হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাকারীকে আটক করে। আটকৃত ছিনতাইকারীর নাম- মমিন (২০) ও মোঃ সোহাগ মিয়া (২১) কে পুলিশে সোর্পদ করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই রাতে রাসেল (২৫) নামের অপর ছিনতাইকারী সদস্যকে এরশাদনগর থেকে আটক করে পুলিশ। ছিনতাইকারীর দলের প্রধান হিরা (৩০) এখনো পলাতক রয়েছে।
এলাকাবাসী ও কমিউনিটি পুলিশ জানায়, ওই হোটেলে প্রতিনিয়ত ছিনতাইকারীদের আড্ডা জমে। এব্যাপারে হোটেল মালিক আনোয়ারকে বেশ কয়েকবার সতর্ক করলেও সে কোন কর্ণপাত করেনি। ছিনতাইকারীদের সাথে মালিক আনোয়ারের সম্পর্ক আছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন।
এব্যপারে হোটেল মালিক আনোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে টঙ্গী মডেল থানায় দ্রুত বিচার আইনে ২৭/৩/১৫ ধারায় মামলা করা হয়েছে। আটককৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর বিজ্ঞান কলেজ পরিদর্শন করলেন ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক

গাজীপুর মহানগরের বিআইডিসি রোডের সাজিদ
 টাওয়ারে স্থাপিত গাজীপুর বিজ্ঞান কলেজ পরিদর্শন
করেন ঢাকা বোডের  উপ-কলেজ পরিদর্শক অজৈয়ত
 কুমার রায়। ছবি- আফজাল হোসেন।
আফসানা আলম : গাজীপুর মহানগরের বি.আই.ডি.সি রোর্ডে স্থাপিত গাজীপুর বিজ্ঞান কলেজ পরিদর্শন করলেন ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক অজৈয়ত কুমার রায়। ওই সময় কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ ইমদাদুল হক তাকে কলেজ ক্যাম্পাস পরিদর্শনে সহযোগিতা করেন। কলেজ পরিদর্শন কালে উপ-পরিদর্শকের সাথে আরো উপস্থিত ছিলেন- ঢাকা শিক্ষা বোডের সিনিয়র সেকশন অফিসার  মোহাম্মদ মহিউদ্দিন মহিদসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
তারা গাজীপুর বিজ্ঞান কলেজের  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ মানবিক শাখায় ১৭ টি বিষয়ে পাঠ দান কার্যক্রম ঘুরে ফিরে দেখেন। 
২০১৪সালের ১৭ জন শিক্ষক নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। কলেজটির প্রতিষ্ঠাতা প্রফেসর মোঃ ইমদাদুল হক কলেজ পরিচালনায় অত্যন্ত যতœবান। তিনি আশা প্রকাশ করেন- অত্যন্ত সুনামের সাথে এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।

বাংলাদেশ ধানগবেষণা ইনষ্টিটিউট (ব্রি)’র প্রকল্প পরিচালক শমসের আলীর বিরোদ্ধে ১ কোটি ১৫ লাখ টাকা দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের প্রকল্প পরিচালক ড. মো:শমসের আলী বরাদ্দকৃত টাকা হইতে বিভিন্ন কাজের হিসাব দেখিয়ে ১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৬৫০ টাকা দুর্নীতি করেছে মর্মে অভিযোগ উঠেছে।
সংগ্রহকৃত তথ্য ও প্রমান পত্র অনুযায়ী জানা যায় যে গত ২০০৯-২০১২ ইং সনের বিভিন্ন শাখায় ব্যয়ের ১ কোটি ১০ লাখ ০৮ হাজার ৭২০ টাকার কোন রেকর্ডপত্র বা বিল/ভাওচার নেই। বাংলাদেশ ট্রেজারী রোল ১ম খন্ডের ধারা -৩১,উপধারা -১। ২,৩,৪,৫এর নির্দেশ মোতাবেক প্রত্যেক সরকারী আধা সহকারী স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহের অর্থ প্রাপ্তির পরিশোধের উদ্দেশ্য ক্যাশ বহি সংরক্ষন পূর্বক প্রতি মাসান্তে ক্যাশ বহির যোগ-বিয়োগ যাচাই ক্ষেত্রে ব্যাংক হিসাব/জেলার হিসাব রক্ষন অফিসের সহিত সংগতি সাধন পূর্বক সঠিকতার প্রত্যায়নপত্র লিপি বদ্ধ করার নির্দেশ রয়েছে । কিন্তু এক্ষেত্রে বিভিন্ন জেলায় আঞ্চলিক অফিসে খরচের স্বপক্ষে কোন সাব ক্যাশ বই সংরক্ষণ করা হয়নি । তাছাড়া প্রকল্পের কর্ম পরিকল্পনা প্রনয়ন বাস্তবায়নের নিমিত্তে পরামর্শ এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্রয় সংযুক্ত তালিকা প্রনয়ন কাজের জন্য মোট বিভিন্ন পদবীর ১৪জন কর্মকর্তাকে সম্মানী হিসাবে প্রাপ্যতা অপেক্ষা ৩,৫৯,৯৩০/-টাকা অতিরিক্ত প্রদানে সরকারের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে । বাংলাদেশ অর্থ বিধি ভলিউম -১এর এবং অর্থমন্ত্রনালয়ের স্বারক নং-এস,এফ (ইসি -১)/ডিপি -৪/৮৫-১৫৮ তাং ২৯এর৭/৮৫এর এনেকসার -১৬ অনুযায়ী একজন সরকারী কর্মকর্তা কোন শ্রমসাধ্য দায়িত্বশীল কাজের সম্মানী /ফি হিসাবে সর্বনি¤œ  ৫০০/-টাকা এবং সর্বোচ্চ ১০০০/-টাকার সম্মানী প্রদানের /নির্ধারনের আদেশ বিদ্যমান ।এক্ষেত্রে প্রতীয়মান ১৪জন কর্মকর্তা সবোর্চ্চ সম্মানী (১০০০০*১৪)=১৪০০০টাকা প্রাপ্য । কিন্তু পরিশোধিত অর্থের পরিমান =(৩,৭৩,৯৩০-১৪০০০)=৩,৫৯,৯৩০/-টাকা পরিচালক কর্তৃক অতিরিক্ত পরিশোধ করা হয়েছে।
আলোচ্য প্রকল্পের ২০০৯-২০১২ইং সনের হিসাব স্থানীয়ভাবে নিরীক্ষাকালে  ল্যাব :যন্ত্রপাতি ক্রয় সংক্রন্ত নথিপত্র /বিল ভাউচার /ক্যাশ বহি /দরপত্র নথিসহ তুলনামূলক বিবরনী ইত্যাদি পর্যালোচনা দেখা যাচ্ছে যে ,উক্ত প্রকল্পের
ল্যাব : যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার  /কোটেশন নং -২৪(২০১০-২০১১) তাং ০৪/০১/২০১১ এর মাধ্যমে খোলা দরপত্র আহ্বান করা হলে উক্ত কাজের টেন্ডার কোটেশন ০১/০২/২০১১ তারিখে উন্মুক্ত করে কমিটি কর্তৃক দাখিল কৃত দরপত্রের তুলনামূলক বিবরণী (কপি সংযুক্ত )প্রস্তুত করত :টেন্ডার মূল্যায়ন কমিটির অনুমোদনের উপস্থাপন করা হয় । উক্ত দাখিল ৪টি দরপত্র দাতা প্রতিষ্ঠানের মধ্যে Technoworth Associate Ltd, , ৭৮,মতিঝিল বাণিজ্যিক এলাকা ,ঢাকা এর দাখিলকৃত দরপত্র সব্যনি¤œ =৪৬,৬০,০০০/-টাকায় সরবরাহ করার দর অপেক্ষা করে অজ্ঞাত কারনে আর্থিক আনুকূল্য প্রদর্শনের মাধ্যমে HRIC Group International ,১,সিদ্ধেশরী লেন , ঢাকা কর্তৃক দাখিলকৃত দর ছিল =৪৮,৩৬,০০০/-টাকা ।যা টি.ই.সি. কর্তৃক বিবেচনা করে উচ্চদর দাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানে (৪৮,৩৬,০০০-৪৬,৬০,০০০)=১,৭৬,০০০/-টাকা অতিরিক্ত পরিশোধে সরকারের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে ।যা সরকারী ক্রয়নীতি মালা এবং পি.পি.আর /২০০৮ ধারা -১১ (২) এর নির্দেশের পরিপন্থী। তাছাড়া টি.ই.সি কমিটিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যয়িত অন্য প্রতিষ্ঠানের কোন সদস্যর অন্তর্ভূক্ত করা হয়নি । 

কাপাসিয়ায় গাজীপুর ক্যাডেট একাডেমির আমরাইদ শাখা’র শুভ উদ্বোধণ

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার সংলগ্ন ‘গাজীপুর ক্যাডেট একাডেমির আমরাইদ শাখা’র ১৪ মার্চ শনিবার দুপুরে  শুভ উদ্বোধণ করা হয়েছে। একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধণী ফলক উন্মোচন করেন। গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও  শিক্ষানুরাগী মোহাম্মদ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি রওশন আরা সরকার, একাডেমির পরিচালক উম্মে কুলসুম শিল্পী, প্রজন্মলীগ নেতা হাফিজুল হক চৌধূরী আইয়ুব প্রমূখ। 

কাপাসিয়া দরদরিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

কাপাসিয়া দরদরিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০শয্যা
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন
 সিমিন হোসেন রিমি এমপি।
ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া‘‘ দরদরিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’’র  নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ১৪ মার্চ শনিবার সকাল ১১ টায় স্থাপন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মস্থান দরদরিয়ার গ্রামের বাড়ি সংলগ্ন তাঁর সহধর্মীনীর নামে স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার আহমেদুল কবির, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আলী হায়দার, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লঅহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই প্রমূখ। 

গাজীপুরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান

গাজীপুর মহানগরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক
 বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষাবর্ষ আনুষ্ঠানিক উদ্ধোধন
 অনুষ্ঠানে ফিতা কাটছেন যুবও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার গাজীপুর মহানগরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও শিক্ষা বর্ষ উদ্বোধন অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন রাসেল এমপি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আওয়ামীলীগ সরকার দেশে কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। শুধু তাই নয়, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ স্কুল নির্মাণ করেছে। তার উদাহরন মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ছানাউর রহমান। উপÑসচিব জন প্রশাসন মন্ত্রণালয় মোহাম্দ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেলএসোসিয়েশন গাজীপুর জেলা সভাপতি ডাঃ মোঃ আমির হোসাইন রাহাত, গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ হাফিজুর রহমান খান, এড. মহি উদ্দিন মহি, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মিয়া, স্কুলের  প্রধান শিক্ষক কে আর এম রওশন আরা প্রমুখ।

শ্রীপুরের লোহাগাছিয়ায় ৩ দিনব্যাপী লালন লালন স্মরণোৎসব

স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরস্থ প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যপী লালন স্মরণোৎসব ও মেলা। গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ওই স্মরণোৎসব ও মেলার উদ্বোধন করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ পিপিএম (বিএআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম। উদ্বোধণী অনুষ্ঠানে লোহাগাছিয়া কাদরিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা আঃ আউয়াল আল কাদ্রীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সাধুর বাজারের প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁই।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামছুল আলম প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোঃ মহসিন হোসেন, এড. আব্দুল ছালাম, নজরুল ইসলাম ফকির, মোঃ সামছুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন আঙ্গুর সরকার, মোঃ আবুল হাসেম, আহাম্মদ আলী, মু্িক্তযোদ্ধা রফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাহাবু্িদ্দন, শ্রী নিতিশ চন্দ্র দেবনাথ, মোঃ সিরাজ উদ্দিন মোল্লা, মোঃ আসমত আলী মোড়ল, হাজী আসমত আলী, মোঃ জাহাঙ্গির আলম, আলহাজ্ব মোঃ আদম আলী মোল্লা, আলহাজ্ব মোঃ আঃ মজিদ প্রমুখ। লালন স্মরণোৎসব ও মেলা আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। 

কালীগঞ্জে মোবাইলের দোকানে ও বাড়ীতে দুধর্ষ চুরি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মা কসমেটিকস এন্ড ইলেকট্রনিক্র দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল আনুমানিক ৯০ থেকে ৯৫টি মোবাইল সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারের মা কসমেটিকস এন্ড ইলেকট্রনিকস দোকানের মালিক আব্দুল মান্নান প্রতি দিনের ন্যায় ব্যবসা কার্য শেষ করে বাড়ীতে চলে যায়। চোরচক্র গভীর রাতে দোকানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ৮০ থেকে ৮৫ টি মোবাইল সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। দোকানের মালিক আব্দুল মান্নান এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে উপজেলার জাঙ্গালীয়ার হুমায়ুনের গোয়াল ঘর থেকে ৪টি ষাড় গরু চুরির প্রস্তুতি কালে বাড়ীর মালিক টের পেয়ে ডাক চিৎকার করে  । পরে আশে পাশের লোকজন এসে মসজিদে মসজিদে মাইকিং করে । পরে লোকজনের  উপস্থিতি টের পেয়ে চোর সদস্যরা জঙ্গলের পাশে গরু ছেড়ে পালিয়ে যায় । এব্যপারে ইউপি সদস্য মবিন খান উজ্জল জানায়, আমরা চুরি বন্দ করতে প্রতিটি ওর্য়াডে ওর্য়াডে  ৩০জন করে একটি কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছি । 

গাজীপুর প্রেসক্লাবের দুইটি কমিটি ঘোষিত

স্টাফ রিপোর্টার : বিতর্কিত ভোটার তালিকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচনে গতকাল সোমবার দুইটি কার্যনির্বাহী পরিষদের ঘোষণা হয়েছে। সমাজ সেবার নিবন্ধন অনুযায়ী ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করায় দুই পক্ষ দুইটি কমিটি ঘোষণা করেন।
এক পক্ষের ঘোষণায় জানানো হয়, রুহুল আমিন সজীব সভাপতি এবং রাহিম সরকার সাধারণ সম্পাদক। এই কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি : মোঃ মাহ্ফুজুল হক, সহ-সভাপতি : সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্তসংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক : মোঃ জানে এ আলম, কোষাধ্যক্ষ : আজহারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক : মোঃ আতিকুর রহমান, দফতর সম্পাদক : সিরাজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : ম.ম দেলোয়ার আলম, নির্বাহী সদস্য- আমজাদ হোসেন, মোঃ এনামুল হক, আব্দুর রহমান, মাসুদুল হক, মোঃ আলমগীর হোসেন, মাহতাব উদ্দিন আহম্মেদ ও হোসাইন ইমাম।
পক্ষান্তরে সাধারণ সভার অনুনমোদিত নির্বাচন কমিশন দ্বারা যারা গাজীপুর প্রেসক্লাবের কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন- সভাপতি : মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি : দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল বারী বাবুল, দপ্তর সম্পাদক আবুল হাসান, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক হাজিনুর রহমান শাহীন, নির্বাহী সদস্যগণ হচ্ছেন- মোঃ মুজিবুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম মাসুম, এম. নজরুল ইসলাম, সারওয়ার হোসেন, মোঃ শাহীন, হাসমত আলী ও ফারদিন ফেরদৌস।
প্রসঙ্গতঃ সমাজসেবা থেকে নিবন্ধিত গাজীপুর প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৩৯ জন। কিন্তু সাধারণ সভার অনুনমোদিত নির্বাচন কমিশন ৪৯ জন নিয়ে ভোটার তালিকা প্রকাশ করে।
বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজিদ আনোয়ার সহ সাংবাদিক ও সূধী সমাজের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

কাপাসিয়ায় মহিলা সহ ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুই গ্রাম থেকে মহিলাসহ ২ গাঁজা ব্যবসায়ীকে ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার তাদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী গাঁজা বিক্রেতা মোসাঃ খালেদা বেগম (৩০) কে সাড়ে ৫ কেজি গাঁজা সহ বিকালে তার বাড়ি থেকে থানার এএসআই জহিরুল ইসলাম গ্রেফতার করেছে। অপর দিকে টোক ইউনিয়নের শহর টোক গ্রাম থেকে মৃত- হজরত আলীর পুত্র সামসুদ্দিন (৪৬) কে তার বাড়ি থেকে থানার এ এস আই সবুজ ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই জাহিদ জানান।

কালীগঞ্জে ‘কেয়ার বাংলাদেশ’ এর পরিকল্পনা কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের গুনগত মান উন্নয়ন, মনিটরিং ও মূল্যায়ন এবং জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীর লোকদের অংশগ্রহনে কেয়ার বাংলাদেশ এর ‘আইএমআইএইচবি’ প্রকল্পের কার্যক্রমের পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে কেয়ার বাংলাদেশ এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। ডা. এম এম আওরঙ্গজেব আল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা ডা. মো. খাইরুল আলম, ডা. ছাদেকুর রহমান, ডা. হাসান মেহবুব, ডা. সায়েদা পারভীন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া ও কেয়ার বাংলাদেশ এর ফিল্ড অফিসার মো. ইব্রাহিম।