শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধ :
শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক  কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, লিয়াম মাহমুদকে আহ্বায়ক, শাকিল হুসাইন, শাহিদুল ইসলাম, রাকিব হুসাইন মৃধা, ফাজলে রাব্বি তন্ময় ও সজল দেওয়ানকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সাইদুর রহমান সোহেল, মিলন আহম্মেদ,  সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালীগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রী খুন, ঘাতক আটক

পরকীয়া প্রেমের জের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পরকীয়া প্রেমের সূত্র ধরে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে থানায় মামলা। ঘাতক স্বামী আটক। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্ঠায় হত্যাকে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে একটি মহল।
এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বীর হাটাব গ্রামের আনোয়ার মিয়ার ছেলে মো. মাহফুজ হোসেন (৩০) কালীগঞ্জ উপজেলার বালীগাঁও গ্রামের মিলন মিয়ার মেয়ে মুক্তা বেগমকে (২৮) এক যুগ আগে ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাহফুজ শ্বশুর বাড়ীতে বসবাস করতো। বর্তমানে তাদের সংসারে মিম (১১) নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিগত ৩ বছর যাবৎ একটি পরকীয়া প্রেমের সূত্র ধরে স্বামী মাহফুজ স্ত্রী মুক্তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। তারই ধারাবাহিতকায় গত শুক্রবার রাত ১১টায় শারীরিক নির্যাতন করে। পরে বিষয়টি পারিবারিকভাবে মিমাংশা হয়। কিন্তু শনিবার ভোর রাতে মাহফুজ মুক্তাকে সুপরিকল্পতভাবে হত্যা করে। পরে হত্যাকে ভিন্নক্ষাতে প্রবাহিত করা জন্য মুক্তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে এবং পরে এটাকে মাহফুজ আত্মহত্যা বলে প্রচার করে।
এ ব্যাপারে নিহেতর বড় ভাই মো. আলামিন মিয়া বাদী হয়ে শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ১৫)। ঘটনার পর পরই হত্যার সাথে জড়িত ঘাতক খুনি স্বামী মাহফুজকে পুলিশ আটক করেন।
থানার এসআই ফরিদ উদ্দিন প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে জানান, লাশের উভয় হাত, বাম পা, ডান পাঁজর ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর জেলার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

টঙ্গীতে সন্ত্রাসী ফালানের সহযোগী রহীম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী : বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে টঙ্গীর কুখ্যাত খুনি ও শীর্ষ সন্ত্রাসী গাঢু জামালের সেকেন্ড ইন কমান্ড ইকবাল হোসেন ওরফে খুনি ফালানের সহযোগী ৩ টি হত্যা মামলার পলাতক আসামী আঃ রহীম (২৭)কে টঙ্গী মডেল থানার এসআই মোস্তাফিজসহ একদল পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানা যায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী মডেল থানার এসআই এসআই মোস্তাফিজসহ একদল পুলিশ টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। টঙ্গী মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। বিষয়টি টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ও এস আই মোস্তাফিজ নিশ্চিত করেছেন।

কাপাসিয়ায় ব্যাংক ডাকতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার-৩

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়ার বাংলাদেশ কৃষি ব্যাংক খিরাটী বাজার শাখায় ডাকাতির ঘটনায় ২৫ জুন বৃহস্পতিবার সকালে ২ জন এবং বুধবার সন্ধ্যায় একজনকে সন্দেহ ভাজন হিসাবে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে পাশর্^বর্তী মনোহরদী উপজেলার চাঁন মিয়ার পুত্র রুবেল মৃধা (২৮), খিরাটী বড়বাড়ি গ্রামের কফিল উদ্দিনের পুত্র সোহরাব (২৬) এবং একই গ্রামের আঃ কবিরের পুত্র মোঃ লতিফ (৩৫)।
পুলিশ জানায়, রুবেল ব্যাংক ভবনের নিচ তালায় অবস্থিত ইস্পাহানী চা কোম্পানী ডিপোর ভ্যান চালক ছিল। গত ৩/৪ দিন পূর্বে সে কোম্পানীর চাকুরি ছেড়ে চলে যায়। উল্লেখ, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার খিরাটী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। একই ভবনে অবস্থিত সাবেক এমপি মোঃ ছানাউল্লাহ’র বাড়ি ও বেসরকারী ইস্পাহানী চা কোম্পানীর বিক্রয় ডিপো অফিসে ডাকাতি সংঘটিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, ডাকাতিতে জড়িত অন্যদেরও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

কাপাসিয়ায় ফের এক রাতে ৩ গ্রামের ১০ বাড়িতে গণডাকাতি নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট, আহত- ৮

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব, উলুসারা ও টোক নগর গ্রামে এক রাতে ১০ বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ মূখোশধারী ডাকাতরা গ্রামের নিরিহ কৃষকের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মহিলাসহ ৮ গৃহকর্তাকে এলোপাথারী পিটিয়ে মারাত্বক ভাবে আহত করেছে। গুরুতর আহত হালিমাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার কেন্দুয়াব গ্রামে ২৪ জুন বুধবার গভীর রাতে ২০/২৫ জনের মূখোশধারী ডাকাত দলটি হাজী গিয়াস উদ্দিনের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে বাড়ির লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৩ টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতের অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ তার পুত্র সালাউদ্দিন ও অপর পুত্রবধূ প্রবাসী ইয়াকুব হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৪৫)  মারাত্বক ভাবে আহত হয়। পরে একই গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র কৃষক আব্দুল কাদেরের (৫০) বাড়িতে একই কায়দায় প্রবেশ করে নগদ ১ হাজার টাকা সহ একটি মোবাইল সেট নিয়ে যায়। আরেক ভাই ওসমান আলীর (৪৫) বাড়িতে হানা দিয়ে নগদ ২ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট নিয়ে যায়। তার আরেক ছোট ভাই মকবুল হোসেনের (৪০) বাড়িতে হানা দিয়ে নগদ ১ হাজার টাকা ও ১ টি মোবাইল সেট নিয়ে যায়।
এদিকে টোক ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, উলুসারা গ্রামের রমজান আলীর ৩ পুত্র শাজাহান ও চাঁন মিয়া ওরফে চানু ও সুলতানের বাড়িতে হানা দিয়ে নগদ ৩ হাজার টাকা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। টোক নগর গ্রামের প্রবাসী আলফাজ উদ্দিনের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা ৪ ভরি স্বার্ণালংকার, ১ টি রঙ্গিন টেলিভিশন, ২ টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একই গ্রামের বাবু’র পুত্র প্রবাসী মোকলেছের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা নগদ ২০ হাজার টাকা. ২ টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই গ্রামের সেকান্দার আলীর পুত্র আজিজুলের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা ৮ হাজার টাকা, ৩ টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনার ব্যাপারে টোক বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সবুজ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।  উল্লেখ, সম্প্রতি কাপাসিয়ার সর্বত্র চুরি, ডাকাতি সহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। গত সোমবার গভীর রাতে তারাগঞ্জ বাজারে, মঙ্গলবার রাতে কৃষি ব্যাংকের খিরাটি শাখায় এবং বুধবার গভীর রাতে এক ইউনিয়নের ৩ গ্রামের ১০ বাড়িতে গণডাকাতির ঘটনায় এলাকাবাসি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গাজীপুরে ক্লিনিক ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ঃ ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেবেকা সুলতানা বৃহস্পতিবার শহরের শিববাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই এলাকার ‘হলি ল্যাব মেডিকেল সেন্টার’ কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ‘টাঙ্গাইল সুইট মিটস’ এর কারখানায় প্রচুর পরিমাণ খাওয়ার অযোগ্য মিষ্টি থাকায় কারখানা মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫০-৬০ কেজি মিষ্টি ধ্বংশ করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ আতিকুর রহমান এবং জেলা মর্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচা
লিত হবে।

নৌ চলাচল বন্ধ! প্রশাসন নীরব!! কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। দুই ঘন্টা নৌ চলাচল বন্ধ। প্রশাসনের নীরব ভূমিকা।
জানা যায়, উপজেলার শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের কালীগঞ্জ বাজার গুদারা ঘাট, ভাদার্ত্তী, সোমবাজার, সোম বঙ্গবন্ধু বাজার ও প্রজেক্ট এলাকায় নদী পথে বিভিন্ন মালামাল নিয়ে নৌকা, ট্রলার ও জাহাজ যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা নৌকা নিয়ে তাদের গতিরোধ করে। তারা নৌযান থামাকে না চাইলে অশালীন ভাষায় গালমন্দ ও ইট পাটকেল ছুড়তে থাকে। পরে নৌযানের গতিরোধ করে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা জোরপূর্বক মালামাল নিয়ে যায়।
গতকাল রবিবার সকালে বাজার গুদারা ঘাটে থাকা একটি নৌকা জোর পূর্বক নিয়ে চাঁদাবাজী করতে নামে। তাতে রাজী না হওয়ায় সন্ত্রাসীরা নৌকার মালিককে মারধোর করে। এবং সকল নৌকা মালিকগণ ঐক্যবদ্ধ হয়ে অনিদিষ্ট কালের জন্য নৌ চলাচল বন্ধ ঘোষনা করেন। প্রায় ৩ঘন্টা বন্ধ থাকায় শীতলক্ষ্যা নদীর দুই পার্শ্বে শত শত স্কুল কলেজের শিক্ষার্থী, শ্রমিক, দিন মজুর, চাকুরীজীবি ও সাধারণ মানুষ আটকা পরে। পরে ইজারাদার মো. ইসমাইল হোসেন সন্ত্রাসীদের সাথে কথা বলে নৌকা মালিকদের হয়রানী ও চাঁদা বাজী বন্ধের আশ্বাস দিলে নৌকা মালিকগণ লোকজন পাড়াপাড় শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নৌকার মালিক জানান, সন্ত্রাসী আশিক, খোফা শাহিন, স্বজল, নাঈম, হƒদয়, নেয়ামুল, ছানাউল্লাহ, বাবুল ও বজলু জোর পূর্বক আমাদের নৌকা নিয়ে গভীর রাত্র থেকে শীতলক্ষা নদীতে মালামাল ভর্তি নৌকা থামিয়ে চলে ব্যাপক চাঁদাবাজী করে। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও তারা নীরব ভূমিকা পালন করছে। নদী পথে চাঁদাবাজী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ করছে নৌকা মালিকগণ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমানের কাছে প্রতিবেদক বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কি নৌকা নিয়ে নদীতে বসে থাকব? আপনারা চাঁদাবাজদের ধরে ধানায় নিয়ে আসেন।
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ লাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

ছিন্তাই কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার উপর হামলা

স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের কাইঞ্জানুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্বাছ আলীর উপর অতর্কিত হামলা করেন  একই গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম রানা
সূত্রে যানাযায়,গত ১৮/৬/২০১৫ ইং বৃহঃপতি বার বেলা ১১টার সময় কাইঞ্জানুলস্থ আফতাব কোম্পানির মালামাল নামানোর সময় লড়ীর ড্রাইভারদের কাইঞ্জানুল মক্কা মসজিদ সংলগ্ন হাবিব হিজরির বাগান বাড়িতে উক্ত শফিকুল ইসলাম রানা ও তার সহযোগি ২/৪ জন লড়ীর ড্রাইভারদের জোড় পূর্বক আটক করে এলোপাথারি মারধোর করে ১৬০০০টাকাসহ ৪টি মোবাইল সেট নিয়া নেয়।
এলাকাবাসি জানান, উক্তঘটনার প্রতিবাদে গত ১৯/৬/২০১৫ ইং শুক্রবার বেলা অনুমান ১১:৪৫ ঘটিকার সময় এরাকার বিশিষ্ট ব্যকিত্বর্গের মাধ্যমে গ্রাম্য বিচার শালিসের আয়োজন করা হয়। এ সময় মোঃ শফিকুল ইসলাম রানা ও তার সহযোগী শামসুল হক, শাহাজ উদ্দিন, এমদাদুল হক। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্বাছ আলী ও তার ভাতিজা মোঃ আনোয়ার হোসেন এর উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে।
আরো জানা যায়, মোঃ শফিকুল ইসলাম রানা কেন্দ্রিয় ছাত্রলীগের একজন সদস্য। তিনি সুনামধন্য বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগ এর নাম ভাঙ্গিয়ে চাদাবাজি সহ বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন কিন্তু এখন তাকে আমরা আর কোনো সাংগঠনিক কাজে পাইনা। এ বিষয়ে সাবেক বৃহত্তর  মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নসাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম শফি’র সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান আমি উক্ত বিষয় সম্পর্কে শুনেছি। তিনি শফিকুল ইসলাম রানাকে উল্লেখ করে আরো বলেন তার চলাফেরায় একটু এলোমেলো আছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ আব্বাছ আলী এর বিচার দাবী করে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

কালীগঞ্জে সহকর্মীকে উত্ত্যক্ত করায় যুবক শ্রীঘরে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি কারখানায় পুরুষ কর্মী দারা ওই কারখানার এক মহিলা কর্মীকে উত্ত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নারী কর্মীর অভিযোগ এবং ক্লোজ-সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে উত্ত্যক্তকারী পুরুষ কর্মীকে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বেলা ১১টায় পৌরসভার মূলগাঁও এলাকার প্রাণ-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্কে এ ঘটনা ঘটে।
 কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, ওই কারখার পুরুষ সহকর্মী মমিনুল ইসলাম (২৭) একই কারখানার এক মহিলা কর্মী (২২) কে উত্ত্যক্তের ঘটনায় প্রথমে ওই নারী কর্মী কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। কর্তৃপক্ষ তার অভিযোগ ও কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে মমিনুলকে উত্ত্যক্তকারী হিসেবে চিহ্নিত করে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানকে অবগত করে। পরে তিনি তার পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক উত্ত্যক্তকারী ওই যুবকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে নওগাঁ সদর উপজেলার মো. নাজিম উদ্দিনের ছেলে।

ছাত্রলীগ নেতাকে হুমকির প্রতিবাদে গাজীপুরে মানবন্ধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে আসারুল্লাহ্ বাংলা টিম-১৩ কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন করছেন- গাজীপুর মহানগর ছাত্রলীগ। এতে মহানগর ছাত্রলীগের  সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদ এর নেতৃত্বে, মানব  বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২১ শে জুন দুপুরে গাজীপুর জেলা আওয়ামীলীগ অফিস কার্যালয় এর সামনে মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন- মোঃ মঈনুল হোসেন মোল্লা (মঈন), মোঃ হামিদুল ইসলাম (হামিদ), মোঃ জুয়েল রানা, মোঃ রবিন হোসেন, মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি গাজীপুর মহানগর ছাত্রলীগ, আরও উপস্থিত ছিলেন- মোঃ তুহিন রহমান ফাহিম, সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটি, মোঃ মেহেদী হাসান কানন মোল্লা, সভাপতি, টঙ্গী থানা ছাত্রলীগ, মোঃ কাজী সাকির, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইমরান সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক, মোঃ স্বপন মন্ডল, সহ-সম্পাদক, মহানগর ছাত্রলীগ, মোঃ মারিফ দর্জি, সাধারণ সম্পাদক, সাজেদুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, কাজী আজিমুদ্দিন কলেজ, শাখা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ সদস্য, তামিম আল মারুফ শ্রাবণ, ভাওয়াল কলেজ ছাত্র নেতা-মোঃ সবুজ । মানব  বন্ধনে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর ছাত্রলীগের , ডুয়েট ছাত্রলীগ, ভাওয়াল কলেজ ছাত্রলীগ, কাজী আজিমুদ্দিন কলেজ ছাত্রলীগ, টঙ্গী থানা ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

কালীগঞ্জে ছিনতাইকারী রুবেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কালীগঞ্জউপজেলার জামারপুর ইউনিয়নের নারগানা গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেলকে  গত শুক্রকাল বার সন্ধায় জামালপুর বাজার থেকে ছিনতাই প্রস্তুত কালে পুলিশের এস আই আব্দুল আজিজের নেতৃতে গ্রেফতার করতে সক্ষম হন। স্থানীয সূত্রে জানা যায় রুবেলের বিরুব্দে এলাকায় একাদিক মটর সাইকেল বাইসাইকেল ছিনতাই ও সর্ব প্রকার মাধক বেছা কেনার  অভিযোগ রইয়েছে। নারগানার বাজার গোদারা ঘাট দিয়ে, রাতের আঁধারে সকল প্রকার মধক রুবেলের হাত হইয়ে জামালপুর,সাওরাইদ,মুক্তারপুর,দোলন বাজার,বাহাদুশাদী,এসব এলাকা নিরবিগ্নে পাছার হয়।এলাকা বাসীরা বলেন আলাউদ্দিনের ছেলে রুবেল গ্রেফতার হওয়ায় এলাকার হিন্দু সমাজ ও সাধারন মানুষের মাঝে শান্তির প্রদিপ এবং সস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার এস আই আব্দল আজিজের সাথে যোগাযোগ করা হলে ঘঠনার সত্যতা শিকার করে তিনি বলেন রুবেল এক জন কুখ্যাৎ ছিনতাইকারী তার বিরূব্ধে থানায় একদিক ছিনতাইয়ের অভিযোগ রইয়েছে।

গাজীপুর সড়ক ও জনপদ ঠিকাদারদের অবরোধ কর্মসূচী

মোঃ ইমন খান : রক্ষনাবেক্ষণ খাতসহ ঠিকাদারদের সকল পাওনা বিল পরিশোধ কর, রক্ষনাবেক্ষণ খাতে বিল পরিশোধের উপর পি.পি.আর বহির্ভূত মন্ত্রণালয় থেকে অরোপিত কালো শর্ত বাতিল কর, সকল খাতের দরপত্র ৫০% ই-জিপি এবং ৫০% ও টি এম/ এল টি এম পদ্ধতিতে আহবান কর। এই স্লোগান গুলো ছিল গাজীপুর সড়ক ও জনপদ ঠিকাদারদের অবরোধ কমসূচীর অংশ। গত ২১ শে জুন, সরেজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ এর প্রধান ফটকে ঠিকাদারদের অবরোধ কর্মসূচী। গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার শেখ অফিস বন্ধ করে চলে যাচ্ছেন। তার কাছে জানতে চাইলে, তিনি জানান- অবরোধ কর্মসূচীর কারণে আমাদের সকল সেকশনের কাজ বন্ধ। গাজীপুর সড়ক ও জনপদ ঠিকাদারদের বকেয়া দাবী আদায়ে  তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা বলেন- যতদিন পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচী চালিয়ে যাব। অবরোধ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন- আলহাজ্ব মোঃ ফাইজুদ্দিন, আলহাজ্ব আঃ মজিদ বিএসসি, মোঃ আফজাল হোসেন সরকার রিপন, মোঃ মফিজ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ সামসুল আলম, মোঃ তাজউদ্দিন প্রমুখ।

কালীগঞ্জে জমিকে দখলকে কেন্দ্র করে গুরুতর আহত-১

স্টাফ রিপোর্টার : কালীগঞ্জ উপজেলার  ভরগাঁও গ্রামে গত শুক্র বার সন্ধায় জমি দখলকে কেন্দ্র করে পতি পক্ষের  হামলায়এক জন গুরুতর আহত  খবর পাওয়া যায়। খোজ নিয়ে জানাযায় উপজেলার ভরগাঁও গ্রামে পতিপক্ষ মোঃ লুৎফুর রহমান(৩৫) পিতা মোঃ আদম আলী গং এর লোকেরা মোঃ মেজবাউদ্দিনের ছেলে আবদুর রহমানকে লোহার রর্ড দিয়ে এলোপাতারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।  আব্দুর রহমানের মাথায় ও চোখে গুরুতর জখম হওয়ায়। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানের অবস্তা সংকটা পন্য হওয়ায় কর্তব্য রত ডাক্তার তাকে ঢাক মেডিক্যাল হাসপালে পাটিয়েছেন। এব্যাপারে আব্দুর রহমানের স্ত্রী কালীগঞ্জ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে মুখিক ভাবে একটি অভিযোগ করেছেন।

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগের ঠিকাদার সাংবাদিক

এম,এ কাশেম : গাজীপুরে শ্রীপুরে সাংবাদিকের সহায়তায় চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ ।শ্রীপুরে উপজেলার জৈনা বাজার এলাকার সড়কের দুই পাশের মহল্লা জুড়ে চলছে প্রতিযোগিতামুলকভাবে অবৈধ গ্যাস এর সংযোগ।তেলিহাতি ,ধনুয়া ,ইউনিয়নের ১০/১৫ গ্রামে নিম্ন মানের পাইপ দিয়া প্রায় ৫০ হাজার ফুট গ্যাস লাইন স্হাপনের কাজ করে যাচ্ছেন জৈনক শ্রীপুরের ভোরের সময়ের সাংবাদিক পরিচয়দানকারী সিদ্দিক,নবরাজ এর শ্রীপুর প্রতিনিধি এমদাদ আহমদ ও সাংবাদিক বিপ্লব সহ একাদিক সাংবাদিকের ইশারায় ও তিতাসের যোগসাজেশ এসব হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।সরেজমিনে গিয়া দেখা যায় ভিন্ন্ চিত্র  তেলিহাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের সুযোগ্য সন্তান মাসুম মিয়া এলাকায় বীর দর্পে রাতের অন্ধকারে শত শত বাড়ি গ্যাস সংযোগ অব্যহত রাখেন এবং হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা  ,মাসুম মিয়া জানান আমি একা কাজ করি  না আপনাদের মত কিছু বাদিকের নিয়া কাজ করি,আমরা প্রতি রাইজারের জন্য গ্রাহকের সাথে কণ্ঠাক করি ৬০ হাজার টাকা হিসাবে এবং সাংবাদিকদের কে প্রতি রাইজার জন্য ৫০ হাজার টাকা করে দিয়া থাকি। কিন্তু সাংবাদিকেরা তিতাসের অনুমোদিত পাইপ না দিয়া অনুনত পাইপ দেওয়ার কারনে দুর্ঘটনার হবে বলে আশা করা হচ্ছে ,কারন নিম্ন মানের পাইপের কারনে দুর্ঘটনার ঝুকি আছে বলে জানান ।আমাদের এলাকায় প্রায় এক হাজার বাড়িতে গ্যাস লাইনে বিশ,ত্রিশ হাজার ফুট নিম্ন মানের পাইপ স্হাপনের কাজ করেন সাংবাদিকেরা পাইপ গুলো নিম্ন মানের হওয়া সবাই আতঙ্কের  আছেন কারন গ্যাসের যে পরিমাণ গতিবেগ তাহা এসব নিম্ন মানের পাইপের কারনে গ্রাহকদের মাঝে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা বিরাজ করছেন । নাম প্রকাশ না করার শর্তে একজন জানান আবদার পাড়া ,ঢালি পাড়া ,আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের মোড়,সিয়াল্ল্যা পারাসহ একাধিক মহল্লায় নবরাজের শ্রীপুরের প্রতিনিধির এমদাদ নিজেই এই এলাকার তিতাসের ঠিকাদার  হিসাবে পরিচয় দিয়া গ্যাস সংযোগ দেন ।এ ব্যপারে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে এমদাদের পালিত কিছু সন্ত্রাসীরা ভোরের সময় শ্রীপুর প্রতিনিধি এনামুল হক কে হুমকি অব্যহত রাখেন এবং পরবর্তীতে তার নামে মিথ্যা মামলা রেকড করেন ।বাকি সব এলাকায় সাংবাদিক বিপ্লব,সিদ্দিক,সাগর নামে তিন সাংবাদিক ধনুয়া ইউনিয়নের ,নগর পাড়া,হাওলা পারা,তরমুজ পারা,মাদ্রাসা এলাকা,বরছালা,আনসার রোড নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় নিম্ন মানের পাইপ ব্যবহার করে প্রায় এক লক্ষ ফুট মত গাসের পাইপে স্হাপন করে ২০০০ হাজার বাসা  বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেন । কিন্তু  তিতাসের ভুমিকা ছিল রহস্য জনক ,এ ব্যপারে তিতাসের ভালুকা অফিসের প্রধান কর্তাব্যক্তির  সাথে আলাপকালে মসিউর রাহমান জানান কিছু সাংবাদিক ও রাজিৈন্তক নেতারা এসব অব্ধৈ গ্যাস সংযোগে সাথে সরাসরি জড়িত, আমরা শ্রীপুরের উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি অবগত করছি,তিনি আমদের ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্তা করে দিবেন বলে আশ্বাস প্রদান  করেন ।এবং  উপরের মহলের নির্দেশ পেলে আমরা ব্যবস্হা নিব এবং আবাসিক অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে  অভিযান অব্যহত আছেন বলে জানান। অন্য দিকে শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদেকুর রাহমান জানান আমাকে অব্ধৈ গ্যাস সংযোগের বিষয়ে কেউ অবগত করেনি যদি তিতাস গ্যাস এর কেউ আমকে অবগত করেন তাহলে আমি সরকারী সম্পদ রক্ষার জন্য চেষ্টা করব তিনি আর ও জানান আমি বিষয়টি শ্রীপুরে থানার অফিসার ইনচাজ কে অবহিত  করবেন বলে জানান  । গ্রাহক পক্ষ দাবি করেন তারা সাংবাদিকদের নিকট টাকা নিয়া গ্যাস সংযোগে সাহায্য করে যাচ্ছেন ,তিতাস অফিসের ৪-৫ কিলোমিটারের কাছাকাছি দিনে রাত্রে প্রকাশ্য অবৈধ গ্যাস সংযোগের কাজ করে গেলেও  তিতাসের নীরবতায় প্রমান করেন তারাই অবৈধ গ্যাস সংযোগের কাজে সরাসরি জড়িত ।এভাবেই অবৈধ গ্যাস সংযোগ আব্যহত থাকলে শিল্প কারখানা বন্ধের উপক্রম হবে বলে শিল্প মালিকেরা জানান। গাজীপুরের শ্রীপুরে বর্তমানে শতাধিক কারখানা আছেন এসব কারখানায় প্রতিদিন যে পরিমান গ্যাস দরকার সেই পরিমান শিল্প লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে জানান  কারন গ্যাস উৎপাদন কম থাকার কারনে কারখানা গুলেতে গ্যাস সঙ্কট দেখা দিয়েছেন। এভাবেই আবাসিক সংযোগ বৃদ্ধির  কারনে এক সময় শিল্প লাইনে গাসের সংকট দেখা দিবে বলে একাধিক শিল্প কারখানার মালিকেরা জানান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার : গাজীপুরে লেগুনা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ  দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।  তার নাম মনিরুল ইসলাম (৩০)। তিনি সালনা এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন-গাজীপুর সদর উপজেলার বাগলবাড়ি এলাকার জিয়াউর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার রীরকুমারখালি এলাকার মো. মামুন (৩০) ও লেগুনাচালক গাজীপুর শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ি এলাকার রুবেল (২০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সালনা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাঁচ লেগুনা যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নাওজোড়  হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি ট্রাকের চাকা খুলে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।কোনাবাড়ি  হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আবু দাউদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ি এলাকায় একটি ট্রাকের চাকা খুলে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে প্রায় আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে গার্মেন্টসের নারী শ্রমিক সড়ক দূর্ঘটনায় নিহত

 মোঃ ইমন খান : গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চলন্ত বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। গত ১৫ই জুন আনুমানিক সন্ধা সাড়ে ৭ টার দিকে এই মর্মান্তিক র্দূঘটনা ঘটে। তথ্য সূত্রে জানা গেছে নিহত ডলি বেগম, গাজীপুর চান্দনা চান্দনা চৌরাস্তায় বটম গ্যালারী গার্মেন্টস লিঃ এর সুয়িং অপারেটর, তার কার্ড নং- ১০৩৬৬ এবং ৬ষ্ট তলায় ৫নং লাইনে কাজ করেন- তার বয়স প্রায় ২৬ বছর। তার গ্রামের বাড়ী পটুয়াখালী গলাচিপা থানায়। সে গত ৩রা জানুয়ারী ১৫ইং সালে এই গার্মেন্টসে যোগদানের মাধ্যমে “বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন” এর সদস্য হন। তার মৃত্যুতে বটম গ্যালারী গার্মেন্টস ও বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে আগামী ১৯ শে জুন বাদ যোহুর বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্দ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি- মোঃ কবির আহমেদ মন্ডল বলেন- নিহত ডলির মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত তার বিদীহী আত্মার মাগফেরাত কামনা করি ও তার শোক সক্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আমাদের বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে যত রকমের সাহায্য সহযোগিতা আছে তা আমরা করে যাব।  তিনি আরও বলেন- পরিবহন ড্রাইভাররা যদি সতর্কতার সহিত গাড়ী চালান, তাহলে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটবে না, আর অকালে ডলির মতো কেউ প্রাণ হারাবে না।

কালিয়াকৈরে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর-কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
টাঙ্গাইল জোনাল অফিস ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকা থেকে শুরু করে কাঠালতলী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তিতাস গ্যাসের টাঙ্গাইল জোনের সহকারী আঞ্চলিক পরিচালক বরুন সাহার নেতৃত্বে কর্মকর্তা,কর্মচারীরা অভিযান চালিয়ে শতাধিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ক্ষোভের সাথে বলেন, গ্যাস অফিসের লোকদের সহযোগীতায় কতো অবৈধ সংযোগ দেয়া হয়েছে তার হিসাব কে দিবে ?  এই অফিসারদের সাথে যোগাযোগ করে বর্তমানেও সুত্রাপুর সাহা পাড়া এলাকায় অবৈধ সংযোগের কাজ চলছে।

কালিয়াকৈরে কলেজ ছাত্র ধর্ষন করেছে প্রতিবন্ধীসহ ৩ শিশুকে !

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুশলনাথ এলাকায় এক লম্পট কলেজ ছাত্র কর্তৃক প্রতিবন্ধীসহ ৩ শিশু একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে বলে শিশুদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণের শিকার শিশুদের মধ্যে একজন প্রতিবন্ধী ও একজন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী এবং অপরজন একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার জন্য ৩ শিশুর পরিবারকে থানায় যেতে দেয়া হচ্ছেনা বলে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা দাবী করেছেন।
এলাকাবাসী ও ধর্ষিতা শিশুরা জানিয়েছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুশলনাথ গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হোসেনের লম্পট পুত্র নাইম হোসেন (১৯) ওই ৩ শিশুকে মোবাইলে গান দেখানোর কথা বলে কাছে ডেকে নেয়। পরে তাদেরকে মোবাইলে অশ্লিল ছবি দেখিয়ে উৎসাহ দিয়ে ও চকলেট খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। পরে ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও ধারণ করে, ঘটনাটি কাউকে বললে শিশুদের বাবা মাকে জানিয়ে দিবে এবং ইন্টারনেটের মাধ্যমে দেশের সবার কাছে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। এভাবে পর্যায়ক্রমে এক মাস যাবৎ ধষর্ণ করে আসছে শিশুদের। ধর্ষণের ফলে গত বৃহস্পতিবার ৪র্থ শ্রেনীর ছাত্রীটি অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
ধর্ষিতা প্রতিবন্ধী শিশুর মা দাবী করেছেন, স্থানীয় মাতাব্বরা বিচারের দায়িত্ব নিয়েছেন। দরিদ্র ও অসহায়তার কারণে তারা এখন সঠিক বিচার পাবে কি না এনিয়ে দ্বিধা দ্বন্ধে রয়েছেন।  
এ ব্যাপারে ধর্ষক নাইমের বড়বোন নাজমিন আক্তার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবী করে বলেন, “৩ জনই ছোট্ট শিশু, বিভিন্ন সময় মোবাইলে গেম খেলেছে দেখেছি। নাইম  গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। তার দ্বারা এধরণের কাজ অসম্ভব”।
স্থানীয় মাতাব্বর মোঃ আব্বাস আলী সিকদার জানান, বিষয়টি লজ্জাকর ও দুঃখজনক।
স্থানীয় কুশনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি আক্তার জানান, ওরা অবুঝ শিশু ওদের ৩ জনকে পৃথকভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করায় প্রত্যেকেই ধর্ষিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজট ঃ দূর্ভোগে যাত্রীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে কালিয়াকৈর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে শুরু হওয়া দুপুর দেড়টা পর্যন্ত যানজটে আটকে থাকা শত শত যানবাহনের হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ।
হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবহন সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় মঙ্গলবার ভোর ৪টার দিকে মালবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে রাস্তার থেমে গেলে উভয় পার্শ্বে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সড়িয়ে নিলে মহাসড়কে থেমে থেমে যানচলাচল শুরু হয়। এদিকে সকালে বাইমাইল নামক এলাকায় আবর্জনাবাহী গাড়ী মহাসড়কে এলোপাথারী ভাবে রাখার কারণে ওই এলাকায় পুনরায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে রাস্তার উভয় পাশে কালিয়াকৈর উপজেলার হিজলতলী ব্রীজ থেকে  গাজীপুর মহানগরের চৌরাস্তা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকে পরে। এতে সাধারণ যাত্রী সহ বিশেষ করে নারী ও শিশুরা চরম দূর্ভোগের শিকার হন। চন্দ্রা এলাকার মোটর পার্টস ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ভোর ৪টা সময় কালিয়াকৈর বাসস্ট্যান্ড হতে চন্দ্রা আসার পথে  দীর্ঘ যানযটে পরে বাধ্য হয়ে সিএনজি ভাড়া নিয়ে মাত্র ৪কিলোমিটার রাস্তায় চন্দ্রা পৌছাতে দেড়ঘন্টা সময় লেগেছে। কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দাউদ বলেন, ৫দিন ধরে টানা বৃষ্টির কারনে রাস্তার দু পাশের মাটি সড়ে যাওয়ায় ভারী যানবাহন সাইডে নামতে পারেনা। অপর দিকে আর্বজনাবাহী গাড়িগুলো বাইমাইল এলাকায় যানজট সৃষ্টি করে। আজও তাই হয়েছে আমরা চেষ্টা করে দুপুরের দিকে যানচলাচল স্বাভাবিক করেছি। এরমধ্যে দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রীদের সমস্যা হয়েছে স্বিকার করে বলেন, যানজট নিরশন কল্পে আমাদের সদস্যরা সার্বিক চেষ্টা করছে।

কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন

কাইয়ূম সভাপতি, সৈকত সাধারণ সম্পাদক 

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঘোষ ও সাধারণ সম্পাদক হিমেল খান স্বাক্ষরিত ১ বছর মেয়াদী কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন প্রদান করেন। আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি’র পরামর্শক্রমে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ১৫ জুন সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মী সভা করেন। পরে ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি- মোঃ আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সহ-সভাপতি- কাউছার আলম রবিন, মোঃ মাহমুদুল হাসান মামুন, রুমান দাস, সহল বিন সাদিত পিয়ার, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত, যুগ্ম- সাধারণ সম্পাদক আলী আহসান সোহাগ, শুভ খান, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, আল-আমীন হোসেন অনিক সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।