শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ঘটনার ৬ দিনেও গ্রেপ্ততার হয়নি রফিকুল হত্যার আসামীরা

জেলা গোয়েন্দা দপ্তরে মামলা হস্তান্তর

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্ততার হয়নি এজাহার ভুক্ত আসামীরা।
 পুলিশ ও স্থাণীয় একাধিক সুত্র জানায়,এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মামুন সিরাজুল মজিদ ওরফে মোতালেব বাদী হয়ে কালিয়াকৈর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিআরডিবির চেয়ারম্যান সিকদার মোশারফ হোসেন জয়, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মন্ডল, পৌর ছাত্রলীগ নেতা স্বপন সরকার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাত্তাব মোল্লা, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি সাইফুল, পৌর আ.লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম জয়, উপজেলা আ.লীগের কর্যকরী কমিটির সদস্য মোশারফ সিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী কওে কালিয়াকৈর থানা মামলা (নং ৪২, তারিখ ২২/৮/১৫ইং) দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহজনক ভাবে ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ২জনকে পুলিশ গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
হত্যাকান্ডকে কেন্দ্র করে উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, মহা সড়ক অবরোধ, সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচী অব্যাহত রেখেছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত ও মামলা গতিশীল করার লক্ষ্যে  সোমবার মামলাটি কালিয়াকৈর থানা থেকে গাজীপুর ডিবিতে হস্থান্তর করা হয়।
গাজীপুর ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) আমীর হোসন বলেন, মামলা আমাদের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনো তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি, তবে মামলাটি গুরুত্বে সাথে তদন্ত করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় গত শুক্রবার বিকেলে পৌর আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মিলাদ, গণভোজ ও আলোচনা সভায় বক্তব্য শেষে অনুষ্ঠান থেকে মাত্র ১’শ গজ দূরে মোশারফের চায়ের দোকানে খুন হয় রফিকুল ইসলাম।

জবানবন্দি শেষে আবারও কারাগারে ৩ আইনজীবী

মনির শিকদার : দ্বিতীয় দফা জবানবন্দি দেওয়ার পর আবারও কারাগারে পাঠানো হলো জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীকে। আজ বুধবার বেলা একটা থেকে দুইটা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলামের খাস কামরায় এ জবানবন্দি দেন তাঁরা।
হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত সোমবার এই তিন আইনজীবীকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেন র‌্যাব। ওই মামলায় আজ তাঁরা সন্ত্রাসবিরোধী আইনের ২৩ ধারায় জবানবন্দি দেন।
এই তিন আইনজীবী হলেন শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী। সকাল পৌনে ১০টার দিকে তাঁদের আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক রুহুল আমিন আদালত প্রাঙ্গণে বলেন, তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে কী বলেছেন মামলার তদন্তের স্বার্থে তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত কর্মকর্তাও রুহুল আমিন। তিনি ওই মামলায় এই তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এরপর তাঁরা গত রোববার জবানবন্দি দেন। হাটহাজারী থানায় করা মামলাতেও র‌্যাব তাঁদের নতুন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।
আবদুস সাত্তার বলেন, ‘তিন আইনজীবী দুই মামলার জবানবন্দিতেই টাকা দেওয়া-নেওয়ার কথা বলেছেন। সরল বিশ্বাসে মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে তা ফেরত দিয়েছেন। এঁরা কেউই জঙ্গি নন। একজন আইনজীবী হিসেবে তাঁরা পেশাগত দায়িত্ব পালন করেছেন।’
চলতি মাসের ১৮ তারিখ রাতে রাজধানীর ধানমন্ডি থেকে এ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র‌্যাব-৭। পরদিন সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে এ তিন আইনজীবী এক কোটি আট লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ ২৫ লাখ টাকা দিয়েছেন। পরে তাঁদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। গত রোববার বাঁশখালী আদালতে তিন আইনজীবী জবানবন্দি দেন। পরের দিন হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়।

আরও দুই মৈত্রী সেতু হবে চীনের সহায়তায়

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আরও দুটি নতুন সেতু নির্মাণে চীন সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বরগুনার আমতলী ও পটুয়াখালীর গলাচিপায় এই দুটি মৈত্রী সেতু হবে।
আজ বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দায়িত্ব চীনের কাছে হস্তান্তরের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের অবকাঠামো উন্নয়নে চীন ব্যাপক অবদান রেখে চলেছে। এর আগে তারা ছয়টি মৈত্রী সেতু নির্মাণ করেছে। চীনের অর্থায়নে পিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আমতলীর সেতুটি নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং গলাচিপার সেতুটি দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত হবে।
এর আগে মাদারীপুর(মোস্তফাপুর)-শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নবনির্মিত আচমত আলী খান সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর হস্তান্তর করা হয়। চীন সরকারের পক্ষে ঢাকা সফররত দেশটির বাণিজ্যমন্ত্রী এইচই জাওয়ের উপস্থিতিতে এই হস্তান্তর সম্পন্ন হয়। ৭০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হয়েছে ২৯৪ কোটি টাকা। মূল সেতুটির পাশাপাশি টেকেরহাট, টুমচর ও আঙ্গাররিয়ায় আরও তিনটি সেতু নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘চীনের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণে কাজ করছে। সম্প্রতি আমার চীন সফরকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে জি-টু-জি ভিত্তিতে একটি টানেল নির্মাণে আমরা চুক্তি করেছি। পাশাপাশি আজ আমি চীনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সড়ক ও সেতু বিভাগের পরিকল্পনাধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চেয়ে অনুরোধ করেছি। এর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রামের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণ; ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভের আদলে চার লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণ। এ ছাড়া সেতু বিভাগের আওতায় ৩৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণ এবং ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সহযোগিতা চেয়েছি।’
আগামী অক্টোবরে চীনের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফরে এসব প্রকল্পের বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

বিজিবির সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১

মনির শিকদার : বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকায় আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তাঁর নাম জাকির হোসেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্যরা বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির বড়কদম বিওপির নায়েক জাকির হোসেন আহত হন। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনানিবাস থেকে একটি দল ও বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের একটি দলের দুটি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার খবর পাওয়া গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর থেকে

স্টাফ রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে (এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে আবেদনের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা পরে জানানো হবে। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শিক্ষার্থীরা নিরাপত্তার দাবীতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। মাদকাসক্ত ও সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রী হোস্টেলে বখাটেদের উপদ্রবের প্রতিবাদে শিক্ষার্থী, মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রকাশ- গত ২৪ আগস্ট সোমবার শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজের অভ্যন্তরে কয়েক মাদকাসক্তের  উৎপাতের প্রতিবাদ জানায় চিকিৎসা শিক্ষার্থীরা। এঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীরা তিন জন  চিকিৎসা শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত আহত করে। আহত হচ্ছেন- শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলম, সাজ্জাদ হোসেন এবং প্রথম বর্ষের ছাত্র নাহীদসহ ক্যান্টিনের ম্যানেজার মাসুম মিয়া। হামলা ও মারধরের ঘটনায় পাঁচ মাদকসেবীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করায় আসামীরা ছাত্র ছাত্রীদেরকে হত্যার হুমকী দিচ্ছে।
মানববন্ধনে চিকিৎসা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মাদকাসক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সুভাস চন্দ্র সাহা, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: মো: আমির হেসাইন রাহাত ও মো: যায়েদ বিন আরেফিন প্রমুখ।

রাজধানীর উত্তরা থেকে প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

মাহফুজুল আলম খোকন : রাজধানীর উত্তরা থেকে চাকরি দাতা নামে প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৩)। এ সময় প্রতারণার শিকার ৪২ জন চকুরি প্রার্থিকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল বিকেলে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে র‌্যাব-৩’র একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটর্কৃতরা ড্রিমহার্ট বাংলাদেশ প্রাইভেট লিঃ কোম্পানির অংশীদার।
মেজর মাকসুদ আরও জানান, আটক র্কৃতদের সংখ্যা বাড়তে পারে, এখনও অভিযান চলছে। উত্তরা ১৩ নং সেক্টরের ১ নং রোর্ডের ১৫ নাম্বার বাড়ি থেকে ওই ১৫ প্রতারক কে আটক করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যা ৬টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিজের গাড়ী চালককে বেদম মারধর

পুলিশের ছেলে বলে কথা!


স্টাফ রিপোর্টার : টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের সামনে নিজ গাড়ির চালককে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এস আই মজিবুর রহমানের ছেলে ”লচ্চিত্রের নবাগত নায়ক অভি গতকাল বুধবার বিকেলে এঘটনা ঘটায়। এঘটনায় গুরুতর আহত চালক মো. খোকনকে (৩০) উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, অভিকে বহনকারী তার নিজ প্রাইভেটকারীটি গুলশান ২ নম্বরে পৌছলে কর্তব্যরত সার্জেন্ট গাড়ির ফিটনেস না থাকায় একটি মামলা দায়ের করেন। এতে অভি সেখানে চালককে কিছু না বললেও টঙ্গীর নিজ বাসা সংলগ্ন  চম্পাকলি সিনেমা হলের সামনে তাকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারপিট করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে খোকনকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। মারধরের ঘটনাটি জানার পর  টঙ্গীর এএসআই সামছুল ইসলাম চালককে  আটক করলেও পুলিশের ছেলে বলে অভিকে ছেড়ে দেয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে অভি বলেন, খোকন আমার গাড়ি থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে। তাই এলাকার ছেলেরা তাকে মারধর করেছে।
এব্যাপারে এএসআই সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে টাকা চুরির ব্যপাওে তিনি কিছু জানেন না বলে জানান।

টঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : টঙ্গীর এরশাদনগর বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল হোসেন (২৮) ও কাইল্লা আনোয়ার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দিকে র‌্যাব-১ এর সদস্যরা এরশাদনগর ৪ নং ও ৬ নং ব্লকে অভিযান চালিয়ে বাবুল হোসেন ও কাইল্লা আনোয়ারকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১ এর এসআই তারিক বিন খালিদ এঘটনায় একটি মামলা দায়ের শেষে আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শ্রীপুরে ইটের দেয়াল ধ্বসে নিহত ১

শ্রীপুর থেকে সুজন : গাজীপুরের শ্রীপুর থানার মাওনা ফুলবাড়িয়া মহাসড়কের মাওনা বাজার সংলগ্ন ক্রাউন উল ওয়্যার কারখানার ইটের দেয়াল ধ্বসে নিহত হয় নাছির (২০) নামের এক শ্রমিক। শ্রীপুর থানার আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলী (৪৫) এর ছেলে নাছির (২০) উক্ত কারখানাতে কেমিক্যাল সেকশনে কাজ করত। পাশাপাশি সে পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজে ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত ছিল। কারখানায় বিভিন্ন কেমিক্যাল নিয়েই ছিল তার কাজ। কারখানার  বারান্দার মাঝ বরাবর তৈরি করা হয় একটি ১০ ফিট উচু ১৫ ফিট প্রস্থের এবং ১০ ইঞ্চি পুরুত্বের একটি অপরিকল্পিত নড়বড়ে ইটের দেয়াল। দেয়ালের  এক পাশে স্টক করে রাখা হয় প্রায় ১৫ শত বস্তা লবন। অন্য পাসে রাখা হয় কিছু কেমিক্যলের ড্রাম। এখানেই কাজ করছিল নাছির (২০) । দীর্ঘ দিন যাবত এ সকল বস্তা রাখায় বস্তার চাপে দেয়ালটি হেলে যায়। কারখানার জি.এম এবং কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তাঁরা এর কোন ব্যবস্থা নেয়নি। যার ফল¯্রুতিতে গতকাল সোমবার সকাল ৭ টায় প্রাণ দিতে হল নাছিরকে। রবিবার রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ছিল তার নাইট ডিউটি। সকাল বেলায় সে ঐ ইটের দেয়ালের পাশেই কাজ করছিল এ সময় স্টক করে রাখা প্রায় ১৫ শত বস্তা লবনের চাপে দেয়াল টি ধ্বসে পরে তার উপর। এ সময় মাথায় প্রচন্ড আঘাত এবং প্রচুর রক্তক্ষরনের সাথে ঘটনা স্থলে মারা যায় নাছির। ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা কারখানার গ্লাস, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং রাস্তায় টায়ার জ¦ালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবশেষে লাশ  পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। 

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সদর থানার উখিপুর এলাকার গেদু ব্যাপারীর ছেলে তোফায়েল আহম্মেদ লেবু (৪০) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার নিশ্চিন্তপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে  ধাক্কা লাগে। এতে বাসটি পাশের একটি খাদে পড়ে যায়। এসময় পথচারী তোফায়েল আহম্মেদ লেবু ও মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হোসেন চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা আরো চারজন আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফাঁয়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপভ্যানটি আটক করা হলেও ঘটনার পর চালক কৌশলে পালিয়ে গেছে।

গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার : গাজীপুর মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আমজাদ সরকারকে (২৬) ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নব নিযুক্ত মহা-পরিচালক খন্দকার রাকিবুর রহমানের নির্দেশক্রমে অব্যাহত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নেতৃত্বে গাজীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারেনটেনডেন্ট আজিজুল হককে সাথে নিয়ে জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী আমজাদের একটি ঘর থেকে দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। সে ওই গ্রামের মাইন উদ্দিন সরকারের ছেলে। পরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুরের মেয়র মান্নান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার : নাশকতার মামলায় আটক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপণ জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় (নং ১০৪/১২/১৪, জিআর নং ১৫৭১/১৪ এ আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মান্নানের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবগুলোতেই আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে একটিতে জামিন স্থগিতের আদেশ হওয়ায় মুক্তি পাননি। ২০১৩ সালের জুলাই মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরে বিজয়ী হন মান্নান।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মান্নানকে হাই কোর্টের দেয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর থানার নাশকতার দুই মামলায় হাই কোর্ট গত ২১ জুলাই তিন মাসের জামিন প্রদান করেন। এর মধ্যে জয়দেবপুর থানার এক মামলায় মান্নানের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয় মঙ্গলবার। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান শুনানিতে অংশ নেন। রাষ্ট্র পক্ষের আবেদন শুনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই দিন তার জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন। যার ফলে তার মুক্তি হচ্ছে না।
বাসে অগ্নিসংযোগের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় পুলিশ কর্তৃক দায়ের করা মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হয়ে মান্নান বর্তমানে কারাগারে রয়েছেন। তার জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সুশীল চন্দ্র পাল : গতকাল বুধবার গাজীপুর দুপুরে গাজীপুরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যু দন্ডের রায় প্রদান করেছেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকার পূর্ব বাহাদুরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানাযায়- জাহাঙ্গীর আলমের সাথে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাইঞ্জানুল গ্রামের মোঃ হাছেন আলীর মেয়ে আয়েশা আক্তার লিজা (২৮) এর বিয়ে হলে ২০১০ সালের ১৫ আগষ্ট লিজার স্বামী ও তার পরিবারের লোকজন ৫লাখ টাকা যৌতুকের জন্য মারপিট করে। পরে তাকে আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় লিজার ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা  বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গতকাল বুধবার দুপুরে বিচারক এ আদেশ দেন। জাহানারা ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বলে জানাযায়। আসামিপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজজুল হক।

কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই নাজমুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাহাদুরসাদী বাশাইর গ্রামের অধণ্য দাসের ছেলে সঞ্জিত দাস, মোক্তাপুর ধনপুর গ্রামের আলী আহাম্মেদ খাঁনের ছেলে নাঈম খাঁন,এবং কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের ওসমান গনির ছেলে রিয়াদকে  মাদকসহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ৭(ক) ধারা মোতাবেক সঞ্জিত ও নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ২২ (ঘ) ধারা মোতাবেক রিয়াদকে ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করে আলাদাভাবে পরিচালিত দু’টি ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জে ৩ মাদকাসক্তের জেল-জরিমানা

মনিরুল আলম : গাজীপুরের কালীগঞ্জে ৩ মাদকাসক্তের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাহাদুরসাদী বাশাইর গ্রামের অধণ্য দাসের ছেলে সঞ্জিত দাসকে (৩৬), মোক্তাপুর ধনপুর গ্রামের আলী আহাম্মেদ খাঁনের ছেলে নাঈম খাঁনকে (১৯) এবং কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের ওসমান গনির ছেলে রিয়াদকে (১৮) মাদকসহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ৭(ক) ধারা মোতাবেক সঞ্জিত ও নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ২২ (ঘ) ধারা মোতাবেক রিয়াদকে ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করে আলাদাভাবে পরিচালিত দু’টি ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
গতকাল বুধবার সকালে ৩/৪ জন সন্ত্রাসী মামলার বাদী ইব্রাহীমের বাড়ীতে গিয়ে মামলা তুলে নিতে বলে । মামলা তুলে না নিলে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান এবং রাতে মাইক বাজানোকে কেন্দ্র করে জেলা কৃষক লীগ যুগ্ন সম্পাদক মোঃ ইব্রাহীম মোল্লা ও আইন উদ্দিন খান এদের মধ্যে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটির এক পর্যায়ে আইন উদ্দিন খান ক্ষিপ্ত হয়ে জেলা কৃষক লীগ যুগ্ন সম্পাদক মোঃ ইব্রাহীম মোল্লার ওপর হামলা করে । পরে তাৎক্ষনিক স্থানীয় মেম্বার হুসেন আলী বিষয়টি মিমাংসা করে দেয়। ঘটনার প্রায় ২ঘন্টা পরে  ইব্রাহীম মোল্লা মাথার চুল কাটার উদ্যেশে ঈশ্বর পুর বাজারে  শ্বভল চন্দ্র দাস’র দোকানে যায় । এ খবর পেয়ে আইন উদ্দিন ও তার চাচা ভাই ওর্য়াড আ’লীগ সভাপতি নজরুল ইসলাম এর নেতৃত্বে ১০/১২ জন ভাড়াটে সন্ত্রাসী চাইনিচ কুড়াল, চাপাটি, রাম-দা, ছেন নিয়ে ওই সেলুনে ডুকে ইব্রাহীম মোল্লাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত কর্।ে পরে বাজারের লোকজনদের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার তার অবস্থার আবনতি দেখে দ্রুুত ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে বাজারের লোকজন চাইনিচ কুড়ালসহ দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে । আটকরা হচ্ছে- উপজেলার  খলাপাড়ার সুরুজের ছেলে নজরুল, বাহাদুরসাদীর বিজয় চন্দ্রের ছেলে গৌতম । এ ব্যাপারে  ইব্রাহীম মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

লাখ লাখ টাকা হাতানোর নেপথ্যে দলীয় নেতাকর্মী ও প্রশাসন

উত্তরার আব্দুল¬াহপুরে সিএনজি, অটো ষ্ট্যান্ড ও ফুটপাতে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার : উত্তরার আব্দুল¬াহপুরস্থ ভেরিবাঁধের উপর অটো ষ্টেন ও ফুটপাত থেকে সরকার দলীয় কতিপয় নামধারী নেতাকর্মী ও প্রশাসনের কর্তা-ব্যক্তিদের দ্বারা প্রতিদিন দোকান প্রতি ১০/১০০ টাকা, সিএনজি ও অটো থেকে ৫০/১৫০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, উত্তরার আব্দুল¬াহপুর থেকে তেরমুখ, মাষ্টারপাড়া, আটিপাড়া, কোটবাড়ী, চৌরারটেকে চলাচলরত সিএনজি, অটো থেকে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা আশুলিয়া সড়কের দু-পাশের ফুটপাত এবং ভাসমান তরিতরকারীসহ বিভিন্ন দোকান থেকে প্রতিদিন স্থানীয় থানা পুলিশের কতিপয় সদস্য থেকে শুরু করে সরকার দলীয় নামধারী নেতা কর্মীরা বিভিন্ন অজুহাতে চাঁদা আদায়সহ ও চাঁদাবাজী সংক্রান্ত এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। আরো জানা যায়, এলাকার নেতা নামধারী মন্টু, কালাম, বেলাল, শাহীনের নেতৃত্বে আব্দুল¬াহপুর চৌরাস্তাসহ আশপাশের এলাকার বিভিন্ন যানবাহনসহ ফুটপাত নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরই ধারা বাহিকতায় সাধারণ ব্যবসায়ীরা কাঁচা তরিতরকারীসহ বিভিন্ন দ্রব্য ও পণ্য-সামগ্রীর দ্বিগুন মূল্য বৃদ্ধিসহ অটো ও সিএনজি চালক ও মালিকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করে থাকে। গতকাল বুধবার দুপুরে আব্দুল¬াহপুর এলাকা ঘুরে আরো জানা যায়, এসব চাঁদাবাজদের একদিন চাঁদা না দিলে ব্যবসায়ীদের পুলিশী হয়রানীসহ বিভিন্ন প্রকার মানষিক ও শারীরিক নির্যাতন চালিয়ে থাকে এবং তাদের উপরোক্ত এলাকায় ব্যবসা করতে দেয়া হয় না। আবার মোটা অংকের টাকা দিলে তাদের পুনরায় বসিয়ে দেয়া হয়। এছাড়াও অটো বা নিএনজি মালিক বা চালকরা একদিন চাঁদা না দিলে তাদের যানবাহন থানা পুলিশ অথবা ট্রাফিক সার্জেন্ট দিয়ে ধরিয়ে থানায় নিয়ে আটক করে রাখা হয়। পরে সংশি¬ষ্ট সার্জেন্ট ও থানা পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে তা ছাড়িয়ে আনতে হয়। এবিষয়ে অটো মালিক কামাল, খোকাসহ একাধিক মালিক ও চালকরা জানান, আব্দুল¬াহপুর এলাকায় চলাচলরত সিএনজি ও অটোর সংখ্যা প্রায় ৪/৫ শত রয়েছে। অথচ চাঁদাবাজদের কারণে এসব যানবাহ এলাকায় শান্তিপূর্ণ ভাবে চলতে পারছে না। আমরা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। আগামীতে এ ব্যবসা ছেড়ে দেয়া ছাড়া উপায় নেই। এসব পরিবহন সরিয়ে নিতে একদিকে সরকারের চাপ অন্যদিকে চাঁদাবাজ ও ট্রাফিক পুলিশসহ থানা পুলিশের অত্যাচার, এভাবে কি ব্যবসা চলে ?
ফুটপাত ব্যবসায়ীরা জানায়, থানা পুলিশ ও চাঁদাবাজদের নিয়মিত খাজনা দিয়ে রাস্তার ফুটপাতে ছোট খাটো ব্যবসা করে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোন মতে জীবন সংসার চালাই। আপনারা এনিয়ে লেখা লেখি করলে আমাদেরকে এখানে ব্যবসা করতে দেবে না। স্ত্রী, সন্তান ও পরিবাদের সদস্যদের জীবনের এতটুকু চাহিদা মেটাতে স্থানীয় থানা পুলিশ ও চাঁদাবাজদের নিয়মিত চাঁদা দিয়ে অনেক অন্যায় অত্যাচার সহ্য করেও আমাদের ফুটপাতে বসে ব্যবসা করতে হয়।
এব্যাপারে উত্তরা মডেল থানার (পূর্ব) অফির্সাস ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার থানার কোন অফিসার বা পুলিশ সদস্য এসব ফুটপাত থেকে চাঁদার টাকা আনে বলে আমার জানা নেই। আর চাঁদাবাজ যেই হোক কেউ-ই আইনের উর্দ্ধে নয়। কেউ যদি এধরনের চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত থাকে প্রমান পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিয়াকৈরে উপজেলা ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : স্থাণীয় সরকারের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে  বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী ব্রাক এর সহযোগীতায় ইউনিয়ন পরিষদের নারী প্রতিনিধিদের অংশ গ্রহনে আয়োজিত উপজেলা ফোরামের পরামর্শ সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। ফোরামের সভাপতি ইসমত আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ আলম, ব্রাক এর গাজীপুর জেলা সিনিয়র ম্যানেজার আনিসুর রহমান, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, সাংবাদিক খোরশেদ আলম, জিল্লুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা সুলতানা, নারী নেত্রী শাহানাজ আক্তার, সুচিত্রা সরকার, হাসিনা বেগম প্রমুখ। বক্তারা নারী নেত্রীদের ক্ষমতা ্ও তা যথাযথ ভাবে প্রয়োগের বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।